1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৩:৩৭|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী

মোঃ আবুল হাসেম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫,
অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী
অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী

ঝিনাইগাতিতে অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী

 

মোঃ আবুল হাসেম, উপজেলা প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে অপহরণের ১৬ দিন পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি অপহৃত মাদ্রাসা ছাত্রীকে। পাশাপাশি ঘটনার সাথে জড়িত কোনো অপরাধীকেও এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

অপহৃত ছাত্রী ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী গ্রামের এক দিনমজুরের মেয়ে এবং বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের অভিযোগ

অপহৃত ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী রাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদ্রাসায় যাতায়াতের পথে তাকে উত্ত্যক্ত করত। রাজু মিয়া ওই ছাত্রীর চাচাতো ভাইয়ের সম্পর্কীয় আত্মীয় এবং তাকে প্রেমের প্রস্তাব দিত। প্রস্তাব প্রত্যাখ্যান ও অপমানের কারণে রাজু মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে।

২২ ডিসেম্বর (রবিবার) বিকেলে, ওই ছাত্রী বাড়ির উঠানে কাজ করার সময় রাজু মিয়া ও তার সহযোগীরা—মাইনুল, আইজল, এবং জাহাঙ্গীরসহ কয়েকজন মিলে সিএনজিযোগে তাকে অপহরণ করে।

থানায় অভিযোগ

ছাত্রীর পিতা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় ৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনার ১৬ দিন পার হলেও পুলিশ এখনো মেয়েটিকে উদ্ধার করতে পারেনি।

নিরাপত্তাহীনতায় পরিবার

অপহৃত ছাত্রীর পরিবার জানায়, অপরাধীরা তাদের ভয়ভীতি দেখিয়ে এবং হুমকি দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মেয়েকে না পেয়ে পরিবারটি প্রায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

পুলিশি পদক্ষেপ

ঝিনাইগাতী থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. জামাল মিয়া জানান, মামলাটি আগে অন্য একজন দেখছিলেন। পরে ওসি সাহেব বিষয়টি দেখার দায়িত্ব তাকে দেন। তিনি বলেন, “বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।”

অপহৃত মাদ্রাসা ছাত্রীর দ্রুত উদ্ধার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper