1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
অতিরিক্ত দামে বিক্রি: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা - আমার সকাল ২৪ |
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| দুপুর ১২:২৪|
ব্রেকিং নিউজ:
ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফ ও তার স্ত্রী মাদকসহ আটক অতিরিক্ত দামে বিক্রি: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি, সৃষ্টি হয় জনদুর্ভোগ ছাতকে নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদের মতবিনিময় সভা রোজা মুখেই পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত রৌমারী-চিলমারী ফেরি থমকে গেছে, নীরব বালুচরে আটকা ঝিকরগাছায় নলকূপে গোসলকালে শিশুকে পেটানোর অভিযোগ কুড়িগ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে চাঁদপুরের যুবতীর অনশন বিজয়নগরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার যশোরে আন্তঃজেলা বাইক চোরচক্রের দুই সদস্য গ্রেফতার সাবেক ছাত্রদল নেতা এ.এল.এম কাওছারের পৃষ্ঠপোষকতায় দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ঢাকা-খুলনা মহাসড়কে মাদকবিরোধী অভিযান জোরদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২২৮ মামলা পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কে গ্যাস লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা–ছেলের মৃত্যু শিশুদের ঝগড়ায় অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার ঢাকায় যশোর সাংবাদিকদের প্রথম ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য নির্বাচনের আগে অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান তালমা বাজারে রমজান প্রস্তুতি: মোবাইল কোর্টে দুই ব্যবসায়ী জরিমানা ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করবেন নূরুল ইসলাম বুলবুল জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ফেস্টুন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ঝিনাইগাতীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় মাওলানা আব্দুল আলিমের আয়োজনে গণ ইফতার মাহফিল ফরিদপুর-এ যুবককে কুপিয়ে হত্যা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা, পুলিশের নীরবতা নিয়ে অভিযোগ হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস

অতিরিক্ত দামে বিক্রি: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা

আরিফ গজনবী
  • আপলোডের সময় : শুক্রবার, মার্চ ৬, ২০২৬,
অতিরিক্ত দামে বিক্রি: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা
অতিরিক্ত দামে বিক্রি: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা

অতিরিক্ত দামে বিক্রি: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা

আরিফ গজনবী
প্রতিনিধি (রামপাল), বাগেরহাট

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাগেরহাটের রামপাল উপজেলায় বাজার তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ফয়লাহাট বাজারসহ আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে এ অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌসি। এ সময় বাজারের বিভিন্ন মুদি দোকান, সবজি ও মাছের আড়ত ঘুরে চাল, ডাল, তেল, সবজি ও মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করা হয়।

অভিযানকালে দেখা যায়, কিছু ব্যবসায়ী পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করে এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা, নির্ধারিত দামের বেশি দামে পণ্য বিক্রি না করা এবং কোনো ধরনের মজুতদারি বা কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌসি বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করলে বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও সচেতন হয়ে ন্যায্যমূল্যে পণ্য কেনার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper