1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৫:৪১|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : রবিবার, মার্চ ১৫, ২০২৬,
দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

মোঃ শাকিল আহামাদ, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক চিকিৎসকের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের বেড়া গ্রামের একটি বিলে চিকিৎসক ডা. এবিএম কামাল হোসেনের ভোগদখলীয় প্রায় ১.৩৪ একর জমিতে সরিষার খড়ের স্তুপে আগুন দেওয়া এবং বাঁশের খুঁটি গেড়ে জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়। এ ঘটনায় একই এলাকার নূরুল হক, মনিরুজ্জামান, নজিবুর রহমান ও শামীম মোল্লার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ডা. এবিএম কামাল হোসেন জানান, ২০০০ সালে তিনি ওই এলাকার নকিম উদ্দিনসহ কয়েকজনের কাছ থেকে দলিলের মাধ্যমে ১.০৩ একর জমি ক্রয় করেন এবং পরে নিজের নামে নামজারি সম্পন্ন করেন। জমি ক্রয়ের পর থেকেই অভিযুক্তরা বিভিন্নভাবে তাকে হয়রানি করে আসছেন।

তিনি আরও অভিযোগ করেন, গত মঙ্গলবার সকালে অভিযুক্তরা তাদের লোকজন নিয়ে তার ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করেন এবং তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেন। দখলের চেষ্টা ব্যর্থ হলে জমিতে রাখা সরিষার খড়ের স্তুপে আগুন দেন এবং বাঁশের খুঁটি গেড়ে দখলের চেষ্টা করেন। একই সঙ্গে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব খাটিয়ে ডা. এবিএম কামাল হোসেনের জমি দখলের চেষ্টা করা হয়। দখলের চেষ্টা ব্যর্থ হলে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে স্থানীয়রা ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি বলেও জানা গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে নূরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় ইউপি সদস্য তামিজ উদ্দীন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি শুনেছেন। জমির মালিক ডা. এবিএম কামাল হোসেন তাকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো তার কাছে পৌঁছায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper