1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ? - আমার সকাল ২৪ |
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সন্ধ্যা ৬:০৮|
ব্রেকিং নিউজ:
জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা: মুহূর্তেই নিভে গেল নুর আমিনের জীবন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি শুরু দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলব দক্ষিণে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত মাদকবিরোধী হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার গুদামে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও সিলগালা মান্দায় বরখাস্ত প্রধান শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; স্বর্ণ-টাকা লুটের অভিযোগ মানিকগঞ্জে আভিজাত্যের আড়ালে মাদক ও দেহব্যবসা: দম্পতি গ্রেপ্তার, বিপুল টাকা ও ইয়াবা উদ্ধার ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রুহুল আমিন ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক, উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা নাসিরনগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্যমূল্যের বাইরে জ্বালানি বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে ভুক্তভোগীরা আশুগঞ্জ টোল প্লাজায় পিকআপে ৩০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার গৌরনদীতে মাদকের অভয়ারণ্য টরকী ‘চাতাল’ এলাকা, ধ্বংসের মুখে যুবসমাজ চাটখিলে সন্ত্রাসী হামলায় যুবদল নেতাসহ আহত ২ ফরিদগঞ্জে অভিযানে ১১২০ পিস ইয়াবা, টাকা ও মোটরসাইকেল জব্দ, কারাদণ্ড সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তর চরখালি ফেরিঘাটে ভাঙন: ফেরি চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রী সাধারণ জগন্নাথপুরে গরুর বিরোধে সংঘর্ষ, ১৭টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট যশোরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে মোটরসাইকেল ভস্মীভূত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা নোয়াখালী সদর হাসপাতাল সড়কের উন্নয়ন কাজ শুরু রাজধানীতে সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার, লালমনিরহাটে নেওয়া হয়েছে মঠবাড়িয়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: দুই মিষ্টির দোকানকে জরিমানা, ফিলিং স্টেশনে অনিয়ম শনাক্ত রাজশাহীর পবা উপজেলায় পেট্রোল পাম্পে ২ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গাঁজাসহ একজন আটক, নগদ টাকা জব্দ কসবা থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার শিবালয়ে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল পাচারচেষ্টা, ম্যানেজারসহ ২ জন আটক ধামইরহাট থানার নাজমুল হুদা নওগাঁ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড গুলিস্তানে ফুটপাত উদ্ধার, ডিএসসিসির উচ্ছেদ অভিযান সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা: মাদক কারবারি নুরু আটক রামপালে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ সবাই শেরপুর-৩ আসনে ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী ঝিকরগাছায় জ্বালানি তেল বিতরণ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত বগুড়া-৬ উপনির্বাচনে বেসরকারি ফলে বাদশার বড় জয় চাটখিলে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক

৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ?

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ?
৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ?

৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ?

ওষুধ সংকট কাটিয়ে উঠতে পারছে না যশোর জেনারেল হাসপাতাল। সরকারি এই হাসপাতালে চাহিদার তুলনায় ওষুধের বরাদ্দ মাত্র ১১ শতাংশ। ফলে রোগীদের প্রেসক্রিপশনের প্রায় ৯০ শতাংশ ওষুধই কিনতে হচ্ছে বাইরে থেকে। কর্তৃপক্ষের দাবি, নিয়মিত বরাদ্দ বৃদ্ধির জন্য চিঠি দিলেও এখনো কার্যকর কোনো প্রতিকার মিলছে না।

২৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালটি শুধু যশোর নয়, পার্শ্ববর্তী ঝিনাইদহ, নড়াইল ও মাগুরার লাখো মানুষের শেষ ভরসা। কিন্তু সেই ভরসার কেন্দ্রেই এখন ওষুধ সংকট তীব্র আকার ধারণ করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, হাসপাতালে আউটডোর ও ইনডোর মিলিয়ে বছরে প্রায় ৬৯ কোটি টাকার ওষুধের চাহিদা রয়েছে। এর বিপরীতে বরাদ্দ মিলছে মাত্র ৮ কোটি টাকার মতো। ফলে সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা থাকলেও বাস্তবে রোগীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে বাইরের ওষুধের দোকানের লম্বা তালিকা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন অসচ্ছল রোগী ও তাদের স্বজনরা।

রোগী মনোয়ার হোসেন বলেন, “গরিব মানুষ সরকারি হাসপাতালে এসেছি সুবিধার জন্য। কিন্তু এখানে সকাল ও রাতে দুটো বড়ি ছাড়া কোনো ওষুধ দেয় না, সব কিনে আনতে হয়।”

রোগীর স্বজন জালাল উদ্দিনের অভিযোগ, “সরকারিভাবে কোনো ওষুধ পাচ্ছি না। প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বাইরে থেকে কিনতে বলছে। কিছু ওষুধ যদি হাসপাতাল থেকে দিত, তাহলে আমাদের উপকার হতো।”

আরেক স্বজন হায়দার আলী বলেন, “ফ্রি ওষুধ দেয়ার কথা থাকলেও সব বাইরে থেকে কিনতে হচ্ছে। টেস্টও বেশিরভাগ বাইরে করতে হচ্ছে।”

সেবাগ্রহীতা আনোয়ার বেগম বলেন, “আমরা গরিব মানুষ সরকারি হাসপাতালে আসি সহায়তার আশায়। কিন্তু নার্সরা বলছে ওষুধ নেই, বাইরে থেকে কিনতে হবে। সব ওষুধ বাইরে থেকেই কিনেছি।”

সাপে কাটার পর ভর্তি হওয়া রোগী জামিল আহমেদ বলেন, “স্যালাইন ছাড়া কোনো ওষুধ পাইনি। সব কিনে আনতে হয়েছে। সরকারি হাসপাতালে ভর্তি হলে যে সুবিধা পাওয়ার কথা, তা যেন ঠিকমতো পাই—এটাই দাবি।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত জানান, শয্যা সংখ্যা ২৭৮ হলেও গড়ে প্রায় সাড়ে ৬০০ রোগী ভর্তি থাকে। প্রতিদিন আউটডোরে ২,৫০০ থেকে ৩,২০০ রোগী সেবা নেন।

তিনি বলেন, “আউটডোরে ২৭ কোটি এবং ইনডোরে ৪২ কোটি—মোট ৬৯ কোটি টাকার ওষুধের চাহিদা রয়েছে। কিন্তু আমরা পাই মাত্র ৮ কোটি টাকার মতো, যা মোট চাহিদার প্রায় ১১ শতাংশ। ফলে ১০০ টাকার প্রেসক্রিপশনে রোগীদের ৯০ টাকার ওষুধ বাইরে থেকে কিনতে হয়।”

তিনি আরও বলেন, “বরাদ্দ বাড়ানোর জন্য নিয়মিত চিঠি দেওয়া হচ্ছে। কিছু বাড়তি বরাদ্দ পাওয়া গেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সরকার যদি এ বিষয়ে নজর দেয়, তাহলে রোগীরা উপকৃত হবেন।”

উল্লেখ্য, যশোর ছাড়াও নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলার রোগীরাও নিয়মিত এই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিয়ে থাকেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper