২৪ ঘণ্টার মধ্যে সুমন হত্যাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, September 13, 2026,
২৪ ঘণ্টার মধ্যে সুমন হত্যাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
২৪ ঘণ্টার মধ্যে সুমন হত্যাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

২৪ ঘণ্টার মধ্যে সুমন হত্যাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আমার সকাল ২৪

বরিশালের বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন সিকদার হত্যাকাণ্ডে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি ও নিহতের স্বজনরা। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি—এমন অভিযোগ তুলে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কবাই ইউনিয়নের চৌমাথা এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কবাই চৌমাথা থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সংবাদ সম্মেলনে কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল সভাপতিত্ব করেন। বক্তব্য দেন নিহত সুমনের মা মনোয়ারা বেগম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওসার হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান, জাকির হাওলাদার ও বাবু মৃধা।

কামরুল হাসান রুবেল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যানচালক সুমন সিকদারকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও জড়িতদের কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন তিনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে খোরশেদ আলম (৩৭) নামের এক কারাবন্দী হাজতির… ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে খোরশেদ আলম (৩৭) নামের এক কারাবন্দী হাজতির…

নিহত সুমনের মা মনোয়ারা বেগম অভিযোগ করেন, তার ছেলে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মনা তালুকদারের সঙ্গে তার ছেলের স্ত্রীর কথিত সম্পর্ককে কেন্দ্র করে পূর্বশত্রুতার সৃষ্টি হয় এবং এর জেরে তার ছেলেকে বাড়ির সামনে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মনোয়ারা বেগমের অভিযোগ, রিগান হাওলাদার, মনা তালুকদার ও সুমন সিকদারসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ছেলের ওপর হামলা চালান। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল আইনগত সহযোগিতাসহ তাদের পরিবারের পাশে রয়েছেন।

বিক্ষোভকারীরা বলেন, একজন ভ্যানচালক হত্যার ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত