1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় বিক্ষোভ, সড়কে অগ্নিসংযোগ - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:৪০|
ব্রেকিং নিউজ:
ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১

২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় বিক্ষোভ, সড়কে অগ্নিসংযোগ

জহিরুল হক
  • আপলোডের সময় : বুধবার, এপ্রিল ৮, ২০২৬,
২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় বিক্ষোভ, সড়কে অগ্নিসংযোগ

২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় বিক্ষোভ, সড়কে অগ্নিসংযোগ

জহিরুল হক, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত ত্যাগী ছাত্রনেতারা বেলাবো উপজেলা সদর রাস্তায় অগ্নিসংযোগ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। দীর্ঘ ২২ বছর বেলাবো উপজেলা ছাত্রদলের কোনো কমিটি না থাকায় অনেক ছাত্রনেতা বয়সজনিত কারণে নেতৃত্বের সুযোগ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

দীর্ঘ ২২ বছর পর গত ৬ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে আশিক সুজন মামুনকে সভাপতি এবং মোজাম্মেল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। সামাজিক মাধ্যমে কমিটির তালিকা প্রকাশের পর থেকেই পদবঞ্চিত ত্যাগী ছাত্রনেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

গতকাল থেকে বেলাবো উপজেলা সদর রাস্তায় বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়।

এ ঘটনায় বেলাবো উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর উপজেলা ছাত্রদলের কমিটি এভাবে ঘোষণা হওয়া প্রত্যাশিত ছিল না। তাদের মতে, মাঠ পর্যায়ে কাউন্সিলরদের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করে কমিটি গঠন করা উচিত ছিল। কিন্তু জেলা ছাত্রদলকে পাশ কাটিয়ে কেন্দ্র থেকে কমিটি ঘোষণার বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে সন্দেহ ও অসন্তোষ তৈরি হয়েছে।

এদিকে সামাজিক মাধ্যমে অসংগতিপূর্ণ লেখালেখির কারণে উত্তেজনা আরও বাড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, সিনিয়র নেতৃবৃন্দ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতির সমাধান না করলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper