1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
১ কোটি টাকার ওষুধ কিনে ৪ কোটি টাকার বিলের অভিযোগ ভিত্তিহীন: বান্দরবানের সিভিল সার্জন - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি খেয়া নৌকায় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের প্রায় ৭ লাখ টাকা ছিনতাই মতলব দক্ষিণে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে ‘জ্বীন আতঙ্কে’ মহিলা মাদ্রাসায় অসুস্থ ১৫ শিক্ষার্থী, ঝাড়ফুঁক নিয়ে বিতর্ক দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ রামপালে মাছের ঘেরের ওপর পোল্ট্রি খামার, পরিবেশ দূষণে জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ নলছিটিতে সুগন্ধা নদীর তীব্র ভাঙন, বসতবাড়ি-মসজিদ-ভেড়িবাঁধ হুমকিতে সেমিফাইনালে ফ্রান্সের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে? কেন গাজার দায়িত্ব ছাড়ছে হামাস, নেপথ্যে কী? ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র ইরানে ভয়াবহ হামলার পরও আলোচনা চলছে, বলছে যুক্তরাষ্ট্র ইরানে ফের হামলায় প্রস্তুত ইসরাইল, ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় স্পেন নাকি বেলজিয়াম—কে যাবে শেষ চারে? ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, ২০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা শুভ সন্ধ্যা সৈকতে নিখোঁজের তিন দিন পর কিশোর আসাদুলের মরদেহ উদ্ধার রাজধানীসহ সারা দেশে আরও দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস ১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত চট্টগ্রামের বন্যা ও ভূমিধস এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ব্রাজিল হেরে যাওয়ায় সমর্থকরা হতাশ, বিশ্বকাপ ঘিরে সহিংসতা না করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর ২২ বছর পর গৌরনদীতে তারেক রহমান, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ নিয়ে স্থায়ী কমিটির বিস্তারিত আলোচনা পরিবেশ মেলায় স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, শিশুদের আঁকা ছবি ও পরিবেশবান্ধব কলম পেলেন উপহার:

১ কোটি টাকার ওষুধ কিনে ৪ কোটি টাকার বিলের অভিযোগ ভিত্তিহীন: বান্দরবানের সিভিল সার্জন

সুকেল তঞ্চঙ্গ্যা
  • আপলোডের সময় : Wednesday, July 8, 2026,
১ কোটি টাকার ওষুধ কিনে ৪ কোটি টাকার বিলের অভিযোগ ভিত্তিহীন: বান্দরবানের সিভিল সার্জন
১ কোটি টাকার ওষুধ কিনে ৪ কোটি টাকার বিলের অভিযোগ ভিত্তিহীন: বান্দরবানের সিভিল সার্জন

১ কোটি টাকার ওষুধ কিনে ৪ কোটি টাকার বিলের অভিযোগ ভিত্তিহীন: বান্দরবানের সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার, বান্দরবান | সুকেল তঞ্চঙ্গ্যা

বান্দরবানের সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী তার বিরুদ্ধে ওঠা ১ কোটি টাকার ওষুধ কিনে ৪ কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিভিল সার্জন জানান, একটি চক্র তাকে প্রভাবিত করে টেন্ডার প্রক্রিয়ায় সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তিনি তাতে সম্মতি না দেওয়ায় ওই পক্ষ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছড়াচ্ছে।

তিনি বলেন, আগে ম্যানুয়াল পদ্ধতিতে টেন্ডার হওয়ায় একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিত কাজ পেত। কিন্তু বর্তমানে ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রোকিউরমেন্ট) পদ্ধতিতে টেন্ডার কার্যক্রম পরিচালিত হওয়ায় আগের মতো কোনো প্রতিষ্ঠান বিশেষ সুবিধা পাচ্ছে না। এতে ক্ষুব্ধ হয়েই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।

অর্থবছরের শেষ দিকে বিল প্রস্তুতের বিষয়ে তিনি বলেন, জুন মাস হওয়ায় সরকারি বিধি অনুযায়ী বিল প্রস্তুত করে রাখা হয়েছে। তবে ওষুধ ও অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম সম্পূর্ণভাবে বুঝে পাওয়ার পর এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে চূড়ান্ত বিল পরিশোধ করা হবে।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান।

এ সময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper