1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| বিকাল ৩:০০|
ব্রেকিং নিউজ:
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি শুরু দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলব দক্ষিণে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত মাদকবিরোধী হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার গুদামে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও সিলগালা মান্দায় বরখাস্ত প্রধান শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; স্বর্ণ-টাকা লুটের অভিযোগ মানিকগঞ্জে আভিজাত্যের আড়ালে মাদক ও দেহব্যবসা: দম্পতি গ্রেপ্তার, বিপুল টাকা ও ইয়াবা উদ্ধার ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রুহুল আমিন ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক, উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা নাসিরনগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্যমূল্যের বাইরে জ্বালানি বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে ভুক্তভোগীরা আশুগঞ্জ টোল প্লাজায় পিকআপে ৩০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার গৌরনদীতে মাদকের অভয়ারণ্য টরকী ‘চাতাল’ এলাকা, ধ্বংসের মুখে যুবসমাজ চাটখিলে সন্ত্রাসী হামলায় যুবদল নেতাসহ আহত ২ ফরিদগঞ্জে অভিযানে ১১২০ পিস ইয়াবা, টাকা ও মোটরসাইকেল জব্দ, কারাদণ্ড সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তর চরখালি ফেরিঘাটে ভাঙন: ফেরি চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রী সাধারণ জগন্নাথপুরে গরুর বিরোধে সংঘর্ষ, ১৭টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট যশোরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে মোটরসাইকেল ভস্মীভূত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা নোয়াখালী সদর হাসপাতাল সড়কের উন্নয়ন কাজ শুরু রাজধানীতে সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার, লালমনিরহাটে নেওয়া হয়েছে মঠবাড়িয়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: দুই মিষ্টির দোকানকে জরিমানা, ফিলিং স্টেশনে অনিয়ম শনাক্ত রাজশাহীর পবা উপজেলায় পেট্রোল পাম্পে ২ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গাঁজাসহ একজন আটক, নগদ টাকা জব্দ কসবা থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার শিবালয়ে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল পাচারচেষ্টা, ম্যানেজারসহ ২ জন আটক ধামইরহাট থানার নাজমুল হুদা নওগাঁ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড গুলিস্তানে ফুটপাত উদ্ধার, ডিএসসিসির উচ্ছেদ অভিযান সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা: মাদক কারবারি নুরু আটক রামপালে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ সবাই শেরপুর-৩ আসনে ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী ঝিকরগাছায় জ্বালানি তেল বিতরণ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত বগুড়া-৬ উপনির্বাচনে বেসরকারি ফলে বাদশার বড় জয় চাটখিলে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক মতলব উত্তরে জাটকা বিক্রয় বন্ধে অভিযান, এলপিজি সিলিন্ডার মজুদের দায়ে জরিমানা লাউজানী হাইস্কুল মাঠে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা নওগাঁর আত্রাইয়ে উদ্ভাবনভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান
সালথা উপজেলা প্রতিনিধি, আমার সকাল ২৪, ফরিদপুর।

গ্রামীণ জীবনের ঐতিহ্য ধরে রাখতে দীর্ঘ ১৫ বছর পর ফরিদপুরের সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের আয়োজনে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে মোট ৯টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে জসিম মোল্লার ঘোড়া ২৬ ইঞ্চি এলইডি টিভি জিতে নেয়। দ্বিতীয় পুরস্কার হিসেবে নুরুল ইসলামের ঘোড়া নগদ ৮ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে বিলায়েত হোসেনের ঘোড়া নগদ ৬ হাজার টাকা লাভ করে। প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সের প্রায় লক্ষাধিক দর্শক উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ উপভোগ করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এই প্রতিযোগিতা ফিরে আসায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আয়োজকরাও ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রথম স্থান অর্জনকারী ঘোড়ার মালিক জসিম মোল্লা বলেন, দীর্ঘদিন পর প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও নিয়মিত অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। নুরুল ইসলাম মাতুব্বর বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।

এসময় উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, বিএনপি নেতা হুমায়ুন খান, স্থানীয় নেতা বাবু ফকির, যুবদল নেতা মোঃ জসিম মোল্লা, মনির কাজী প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper