১৩ দিনেই একাধিক রেকর্ড ভেঙে হাজার কোটির পথে ‘ধুরন্ধর’

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, December 20, 2025,
১৩ দিনেই একাধিক রেকর্ড ভেঙে হাজার কোটির পথে ‘ধুরন্ধর’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
১৩ দিনেই একাধিক রেকর্ড ভেঙে হাজার কোটির পথে ‘ধুরন্ধর’

১৩ দিনেই একাধিক রেকর্ড ভেঙে হাজার কোটির পথে ‘ধুরন্ধর’

বিনোদন প্রতিবেদক

একের পর এক নতুন রেকর্ড গড়ে বলিউডের বক্স অফিস কাঁপাচ্ছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই একাধিক ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। কোভিড-পরবর্তী সময়ে বলিউডের ধারাবাহিক ব্যর্থতার ভিড়ে আদিত্য ধর পরিচালিত এই সিনেমা যেন নতুন আশার আলো জ্বালিয়েছে।

গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ মাত্র ১৩ দিনে ভারতে আয় করেছে ৪৩৭.২৫ কোটি রুপি, আর বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৬৭৪.৫০ কোটি রুপিতে। এর মাধ্যমে সিনেমাটি ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর বিশ্বব্যাপী ৬৫০ কোটি রুপির আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

প্রথম সপ্তাহে দেশে ২০৭.২৫ কোটি রুপি আয় করা ছবিটি দ্বিতীয় সপ্তাহেই আরও ২৩০ কোটি রুপি যোগ করেছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব দ্রুতই ‘ধুরন্ধর’ হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে পারে।

বাণিজ্যিক পরিসংখ্যান বিশ্লেষণকারী সংস্থা স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ‘ধুরন্ধর’ সর্বাধিক আয় করা ভারতীয় সিনেমার তালিকায় ‘অ্যানিম্যাল’-এর ঠিক পরেই অবস্থান করছে। উল্লেখ্য, ২০২৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ বিশ্বব্যাপী ৯১৫ কোটি রুপি আয় করেছিল। এবার সেই রেকর্ড ছোঁয়ার দৌড়ে রয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্পাই থ্রিলারধর্মী এই সিনেমাটি নির্মিত হয়েছে হামজা আলি মাজারি নামের এক রহস্যময় চরিত্রকে কেন্দ্র করে। ছবিতে সংসদ বিস্ফোরণ, মুম্বাইয়ের তাজ হোটেল হামলা ও বিমান ছিনতাইয়ের মতো গুরুত্বপূর্ণ ঘটনাকে গল্পের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। আড়ালে থাকা নায়কদের অবদান ও আত্মত্যাগের গল্পই মূল উপজীব্য।

রণবীর সিংয়ের পাশাপাশি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন ও অর্জুন রামপাল। শক্তিশালী গল্প, তারকাবহুল অভিনয় ও টানটান থ্রিল—সব মিলিয়ে ‘ধুরন্ধর’ এখন বলিউডের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত