1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার - আমার সকাল ২৪ |
২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৩:২৯|
ব্রেকিং নিউজ:
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিনম্র শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টঙ্গী সরকারি কলেজের ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন বোচাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা আলাউদ্দিন নতুন অ্যাপে জানানো যাবে কোন মসজিদে ইফতারে বিরিয়ানি দেওয়া হচ্ছে আসিফ আকবরের মন্তব্য ‘ব্যক্তিগত মতামত’: বিসিবি পরিচালক বাংলাদেশের ক্রিকেটার শেখ মেহেদীর মা মারা গেছেন ‘জঙ্গি নাটক’ মামলায় পলাতকদের আত্মসমর্পণ বিজ্ঞপ্তির নির্দেশ যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা মাদারীপুর শিবচরে দৃষ্টিনন্দন মসজিদে মুসল্লি ও দর্শনার্থীদের ভিড় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব বেতাগীতে পৌরসভার উন্নয়নমূলক কাজ পরিদর্শন রাজবাড়ীতে ২৫০ পরিবার পেল ইফতার সামগ্রী শৈলকুপার রাজনৈতিক ও মানবিক ব্যক্তিত্ব: সাবেক মেয়র খলিলুর রহমান সরাইলে একুশের প্রথম প্রহরে হট্টগোল, রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দিতে পারেননি রামগঞ্জে ৫ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীর চরে নবজাতকের মরদেহ উদ্ধার বেতাগীতে ভিবিডির আয়োজন “তারুণ্যের মনে অমর একুশে” উলিপুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বেলকুচিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ-এর ঝিকরগাছায় গণসংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে তরুণদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার সিলেটে রাত ৯টায় দোকান বন্ধের বিধিনিষেধ শিথিল ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার : আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযান নোয়াখালীর কবিরহাটে তেলের গাড়ির চাপায় ২ পথচারী নিহত, একজন গুরুতর আহত নোয়াখালীর সোনাপুর বাজারে মূল্যতালিকা ছাড়া বিক্রি, ভোক্তা অধিকার লঙ্ঘন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে নবনির্বাচিত এমপি ডা. ফরিদ-এর জুম্মা নামাজ ও অনুদান প্রদান মানিকগঞ্জে পিকআপ–ড্রামট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত কারওয়ান বাজারে সড়ক দখল করে অস্থায়ী দোকান, যান চলাচলে চরম ভোগান্তি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি নোয়াখালী জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক সোহানুর যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কালিহাতীতে র‍্যাবের অভিযানে ৪১ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মুরগি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

মো: শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬,
১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

ফরিদপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটের উষা ভবন ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে প্রথমে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আশিকুর রহমান রাহাত (২৫), সুমন মৃধা (৩২), মিরাজুল ইসলাম (২৯), রুমান মোল্লা (২৯) ও মোহাম্মদ সোলায়মান মৃধা (২৬)। তাদের কাছ থেকে মোট ১০ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

ডিবি (ভাঙ্গা জোন) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা পি.এম. মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজম বলেন, ফরিদপুর জেলায় মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের সঙ্গে বড় কোনো মাদক নেটওয়ার্ক জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper