১০ মাসের দায়িত্ব শেষে আবেগঘন বার্তায় ডোমার ছাড়লেন ওসি হাবিবুল্লাহ

  • আপলোডের সময় : Thursday, October 8, 2026,
১০ মাসের দায়িত্ব শেষে আবেগঘন বার্তায় ডোমার ছাড়লেন ওসি হাবিবুল্লাহ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
১০ মাসের দায়িত্ব শেষে আবেগঘন বার্তায় ডোমার ছাড়লেন ওসি হাবিবুল্লাহ

১০ মাসের দায়িত্ব শেষে আবেগঘন বার্তায় ডোমার ছাড়লেন ওসি হাবিবুল্লাহ

নীলফামারী প্রতিনিধি: শাহজাহান আলী

দীর্ঘ ১০ মাস ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনের পর বিদায় নেওয়ার প্রাক্কালে ডোমারবাসীর উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন বিদায়ী ওসি হাবিবুল্লাহ। দায়িত্ব পালনকালে ডোমারবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার পাশাপাশি জুয়া ও মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূল এবং যুবসমাজকে ভালো পথে ফিরিয়ে আনতে কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় ডোমারবাসীর উদ্দেশে এসব কথা বলেন ওসি হাবিবুল্লাহ। বিদায় মুহূর্তে তিনি ডোমারের মানুষের ভালো থাকা এবং নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ভিডিও বার্তায় ওসি হাবিবুল্লাহ বলেন, ‘প্রিয় ডোমারবাসী, আসসালামু আলাইকুম। শ্রেণিভেদে আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একেবারেই বিদায়ের শেষ মুহূর্তে চলে এসেছি। আমি দীর্ঘ ১০ মাস আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম।’

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধের আহ্বান সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধের আহ্বান

দায়িত্ব পালনকালে জুয়া ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি এলাকার যে সামাজিক ব্যাধিগুলো—জুয়া, মাদক—এগুলো নির্মূলের জন্য চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যুবসমাজকে একটি ভালো কিংবা ভালো পথে আসার জন্য চেষ্টা করেছি।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি আরও বলেন, ‘এক বছর কাউকে, ৬ মাস, ২ মাস—এভাবে সাজা দিয়েছি। এবং এগুলো আমরা প্রচারেরও চেষ্টা করেছি, যেন এটা থেকে সবাই নিবৃত্ত থাকে, নিজেকে যেন সংযত রাখে।’

দায়িত্ব পালনে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক মহল এবং সাংবাদিকদের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বিদায়ী এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী, প্রত্যেকটা যারা ইলেকট্রনিক্স—বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, এরা কিন্তু আমাদের অনেক তথ্য দিয়ে সহযোগিতা করেছে।’

সবশেষে নিজের দায়িত্বকালীন সফলতা-ব্যর্থতার প্রসঙ্গ তুলে ওসি হাবিবুল্লাহ বলেন, ‘তো সবারই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, ব্যর্থতার দায়টুকু আমি নিয়ে আমি বিদায় নিচ্ছি ডোমার থেকে। সবাই ভালো থাকবেন।’

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত