
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে হোসেন্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (আজ) বিকাল ৪টায় দোয়া ও মাহফিলের মধ্য দিয়ে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জামালদী মোড় সংলগ্ন দলীয় ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিআরডিবির চেয়ারম্যান ও হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরীর সার্বিক পরিচালনায় ক্যাম্পটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর মো. গিয়াসউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূইঁয়া, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ, মো. নিজামউদ্দিন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন মৃধা, জেলা ছাত্রদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমপি ইপু প্রধান, যুবদল নেতা মো. আক্তার হোসেন, ভবেরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মুন্না এবং হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জিহান খান লিখনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী নির্বাচনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এই নির্বাচনী ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আসলামুজ্জোহা তপন চৌধুরী বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনকে বিজয়ী করাই এই ক্যাম্প উদ্বোধনের মূল লক্ষ্য।”