হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত ২

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, October 10, 2026,
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত ২
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত ২

হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত ২

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর পুমদী ইউনিয়নের চর পুমদী এলাকার ‘মায়ের দোয়া’ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন দক্ষিণ চর পুমদী গ্রামের গোলাপ মিয়া (৬০) ও উৎপল মিয়া (২০)। তাঁরা দুজনই ওই এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় কাজ চলাকালে হঠাৎ দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে চার শ্রমিক হতাহত হন। ঘটনাস্থলেই গোলাপ মিয়া ও উৎপল মিয়ার মৃত্যু হয়। আহত অপর দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত