হুতি হামলা ঠেকাতে হিমশিম সৌদি আরব, কমছে প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত
- আপলোডের সময় : Monday, October 12, 2026,

হুতি হামলা ঠেকাতে হিমশিম সৌদি আরব, কমছে প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত
আন্তর্জাতিক ডেস্ক, আমার সকাল ২৪:
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা প্রতিহত করতে গিয়ে সৌদি আরবের প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে। সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আয়তনের সৌদি আরবজুড়ে আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে রিয়াদ। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও রাজপ্রাসাদগুলোর নিরাপত্তা জোরদার করতে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নতুন করে মোতায়েন করা হচ্ছে।
সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিরাপত্তার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি বাংকারসহ কঠোর নিরাপত্তাবেষ্টিত বিভিন্ন প্রাসাদের মধ্যে যাতায়াত করছেন। এ সময় তার সঙ্গে থাকছেন বাছাই করা নিরাপত্তাকর্মীরা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।