হাসিনা-ওবায়দুল কাদেরকে হস্তান্তর সম্পর্ক সহজ করার গুরুত্বপূর্ণ শর্ত: তথ্য উপদেষ্টা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, September 15, 2026,
হাসিনা-ওবায়দুল কাদেরকে হস্তান্তর সম্পর্ক সহজ করার গুরুত্বপূর্ণ শর্ত: তথ্য উপদেষ্টা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
হাসিনা-ওবায়দুল কাদেরকে হস্তান্তর সম্পর্ক সহজ করার গুরুত্বপূর্ণ শর্ত: তথ্য উপদেষ্টা

হাসিনা-ওবায়দুল কাদেরকে হস্তান্তর সম্পর্ক সহজ করার গুরুত্বপূর্ণ শর্ত: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করার জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
অনুমোদিত মাধ্যম ছাড়া টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে অনুমোদিত মাধ্যম ছাড়া টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে

জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনাকে আমরা চাইছি। সেখানে ওবায়দুল কাদেরসহ অন্যদের চাইব না কেন?” তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজ করার জন্য তাদের হস্তান্তর একটি গুরুত্বপূর্ণ শর্ত।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ করতে আসার প্রসঙ্গ টেনে জাহেদ উর রহমান বলেন, তার সঙ্গে আলোচনার বিষয়গুলোর মধ্যে এটিও ছিল। বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা ও অন্য যারা রয়েছেন, তাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার জন্য বিষয়গুলো ভারতকে বিবেচনা করা উচিত।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত