হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, September 25, 2026,
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছ

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছ

অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ রইছ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেতা বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালের পিসিসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে সাবিদ বিন আবু আজাদ চৌধুরী।

শুক্রবার সকালে গণমাধ্যমকে সাবিদ জানান, বৃহস্পতিবার এক ভাগ্নের দাওয়াতে সিংগাইরে গিয়েছিলেন তার বাবা। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ঢাকায় এনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে পিসিসিইউতে তার চিকিৎসা চলছে।

বিজয় চৌধুরীর অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার জন্য দোয়া চেয়েছেন তার মেয়ে ফিওনা ইসলাম। তিনি জানান, তার বাবা বর্তমানে হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন এবং পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তানজিন তিশার গাড়ি, আঘাত পেলেও সুস্থ অভিনেত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তানজিন তিশার গাড়ি, আঘাত পেলেও সুস্থ অভিনেত্রী

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হাঙর নদী গ্রেনেড’ পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটিতে রইছ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান বিজয় চৌধুরী। চলচ্চিত্রটির শেষদিকে রইছের আত্মত্যাগের দৃশ্য দর্শকের মধ্যে বিশেষভাবে আলোচিত হয়।

‘হাঙর নদী গ্রেনেড’-এ অভিনয়ের সময় বিজয়ের বয়স ছিল ২২ বছর। ১৯৭৩ সালে জন্ম নেওয়া এই অভিনেতা বর্তমানে ৫৪ বছরে পা দিয়েছেন। দক্ষিণ বাড্ডায় জন্ম ও বেড়ে ওঠা বিজয় চৌধুরীর বড় পর্দায় অভিষেক হয় ১৯৯৩ সালে পরিচালক রায়হান মুজিবের ‘প্রেমপ্রীতি’ সিনেমার মাধ্যমে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছ চরিত্রই তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়। ওই চলচ্চিত্রের পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি।

১৯৯৬ সালে সালমা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় চৌধুরী। তাদের এক ছেলে ও এক মেয়ে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত