হাফিজ এমদাদুল্লাহ (রহ.)-এর জানাজা সম্পন্ন, কাতিয়ায় হাজারো মানুষের সমাগম
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

হাফিজ এমদাদুল্লাহ (রহ.)-এর জানাজা সম্পন্ন, কাতিয়ায় হাজারো মানুষের সমাগম
শাহ্ ফুজায়েল আহমদ
নিজস্ব প্রতিবেদক, আমার সকাল ২৪
সিলেট
সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া কাতিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফিজ এমদাদুল্লাহ (রহ.)-এর জানাজার নামাজ শনিবার (১২ সেপ্টেম্বর) কাতিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই কাতিয়া মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় মানুষের সমাগম বাড়তে থাকে। একপর্যায়ে মাদ্রাসা প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।
সংশ্লিষ্টরা জানান, হাফিজ এমদাদুল্লাহ (রহ.) দীর্ঘদিন জামিয়া ইসলামিয়া আরাবিয়া কাতিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শায়খুল আরব ওয়াল আজম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী (রহ.)-এর শিষ্য ছিলেন। এছাড়া কাতিয়ার শায়খ (রহ.)-এর সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক ও সন্তান হিসেবে পরিচয় ছিল বলেও সংশ্লিষ্টরা জানান।
জানাজায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানাজা ও দাফন শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের অনেকে কাতিয়া মাদ্রাসা-সংলগ্ন মাজার জিয়ারত করেন। পরে তাঁরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।