1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার - আমার সকাল ২৪ |
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:০৯|
ব্রেকিং নিউজ:
শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী মিলন ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপি’তে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত টেস্ট তরুণদের নিয়ে নতুন ভাবনা, ঢাকায় সামাজিক ও ক্রীড়া বিষয়ক আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা, বিজয়নগরে ৬১টি মাদকস্পট শনাক্ত সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোছাঃ বেলি খাতুন বাতিল হওয়া ১৬ অধ্যাদেশ নতুন বিল আকারে আসবে: চিফ হুইপ লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৪, যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা আখাউড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটের মাজার দিঘিতে কুমিরের হামলা নিয়ে আলোচনা, পরীমণির মন্তব্য ভাইরাল ইন্দোনেশিয়ায় কোরআনের ওপর পা রেখে শপথ, ভিডিও ভাইরাল—দুই নারী গ্রেপ্তার বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত শাহজাদপুরে ফসলি জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য হবিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে যৌথ অভিযান নোয়াখালী পৌর এলাকায় ইয়াবাসহ যুবক আটক সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত প্রেমের বিয়ে শেষে করুণ পরিণতি, স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী ঝর্ণার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত, পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন সাফফাত আরা সাঈদ ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই মোটরসাইকেল–অটোরিকশা সংঘর্ষে যুবক গুরুতর আহত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি’র সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উজিরপুরে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু ১৪ এপ্রিল, আয়োজন বি.এন. খাঁন কলেজ মাঠে রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালী জেনারেল হাসপাতালে চুরি করতে এসে কুমিল্লার দুই নারী আটক আদমদীঘিতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার ৭০০ পিস ইয়াবাসহ শাহজাহানপুরে দুই মাদক কারবারি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজন গ্রেপ্তার পাইপলাইনে আরও ৮ হাজার টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: মন্ডল ট্রেডার্সসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মোরশেদ গ্রেফতার জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

মোঃ আরিফ হোসেন ।
  • আপলোডের সময় : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫,
হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার
হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

মোঃ আরিফ হোসেন ।
স্টাফ রিপোর্টার।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ইসরাত রায়হান অমি (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত অমি হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হান্নান মাসউদকে ফেসবুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনায় গত বৃহস্পতিবার রাতে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। হান্নান মাসউদের চাচা ও এনসিপির হাতিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ এই জিডি টি করেন।

জিডিতে মোট সাতজনের নাম উল্লেখ করে বলা হয়, বিবাদীরা বিভিন্ন সময় নানা কৌশলে আব্দুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের হত্যার হুমকি দিয়ে আসছে। এতে আশঙ্কা প্রকাশ করা হয় যে, বিবাদীরা যেকোনো সময় বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে। এ ঘটনায় গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া থানার প্রধান ফটকের সামনে বিক্ষুব্ধ জনতা সমবেত হয়ে হুমকিদাতাদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

জিডির তথ্য অনুযায়ী, ‘ইসরাত রায়হান ওমি’ নামের একটি ফেসবুক আইডি থেকে এনসিপির এক কর্মীর মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে আব্দুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

মেসেঞ্জারের ওই স্ক্রিনশটে দেখা যায়, ‘অমি লিখেছেন, আবদুল হালিম আজাদকে নাকি গ্রেপ্তার করার চেষ্টা করছে কতিপয় নেতা। হান্নান বল আর তানভির বল যেই নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তর অঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। এখনো ধৈর্য ধরে আছি। তোর নেতাকে এটা কপি করে পাঠাইছ।’

এ ছাড়া, বৃহস্পতিবার রাতে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়। ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা যায়, রুপক নন্দী সরাসরি হান্নান মাসউদকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘হান্নান, আগুন নিয়ে খেলা করো না। পরে পস্তাতে হবে—বলে দিলাম।

পোস্টে আরও উল্লেখ করা হয়, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে (পিচ্চি আজাদ) যারা ভালোবাসেন, তারা হান্নান মাসউদকে ছাড় দেবেন না। এমনকি হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে হান্নান মাসউদকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হবে।

এ বিষয়ে হান্নান মাসউদের চাচা শামছল তিব্রিজ বলেন, আমরা সাতজনকে উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছি। ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, আশা করি পুলিশ সবাইকে গ্রেপ্তার করবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

আব্দুল হান্নান মাসউদ নিজের প্রতিক্রিয়ায় বলেন, হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মতো ন্যাক্কারজনক অপরাধ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুস্পষ্ট অপচেষ্টা এবং গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত। জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে এ ধরনের অপরাধপ্রবণতা আরও বাড়বে।

আটকের বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, অভিযুক্ত ইসরাত রায়হান অমিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper