1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
হাদি হারিয়ে যাবে না, তার রেখে যাওয়া মন্ত্র জাতির কানে বাজতে থাকবে: প্রধান উপদেষ্টা - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
মনিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমল স্বর্ণের দাম নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক, শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা, উত্তেজনা বিজয় থালাপতির সরকার উৎখাতে ‘প্রজেক্ট মেঘালয়’! ঘুষের প্রস্তাব ১৫ বিধায়ককে ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনীর ওপর নির্মিত নয়: আমির খান প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য হলেন বান্দরবানের থুইসিংপ্রু লুবু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল অনশনে অসুস্থ সোনম ওয়াংচুক হাসপাতালে ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি বিশ্বকাপের উন্মাদনায় পাঁচ মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখ আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, থাকছে ১০ বিশেষ সুবিধা ঝড়-বৃষ্টির পূর্বাভাসেও ঢাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে সেনাপ্রধান ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা ঢাবি শিবিরের কর্মসূচিতে যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা পবিপ্রবিতে চালু হচ্ছে ‘হেলথ সায়েন্স’ অনুষদ গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত বিশ্বজয়ের অপেক্ষায় লা ফুয়েন্তের নতুন স্পেন ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড মাইকেল মধুসূদনের জন্মভূমিতে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী বটগাছ নষ্ট সাপের কামড়ে হাসপাতালে ‘বিষঝাড়া ওঝা’ হাতিয়ায় ১৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, এনসিপি-ঠিকাদারি পক্ষের সংঘর্ষে আহত ৬ গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন অলিসে টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

হাদি হারিয়ে যাবে না, তার রেখে যাওয়া মন্ত্র জাতির কানে বাজতে থাকবে: প্রধান উপদেষ্টা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, December 20, 2025,
হাদি হারিয়ে যাবে না, তার রেখে যাওয়া মন্ত্র জাতির কানে বাজতে থাকবে: প্রধান উপদেষ্টা
হাদি হারিয়ে যাবে না, তার রেখে যাওয়া মন্ত্র জাতির কানে বাজতে থাকবে: প্রধান উপদেষ্টা

হাদি হারিয়ে যাবে না, তার রেখে যাওয়া মন্ত্র জাতির কানে বাজতে থাকবে: প্রধান উপদেষ্টা

ঢাকা, ২০ ডিসেম্বর:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হারিয়ে যাবেন না—তার রেখে যাওয়া আদর্শ ও মন্ত্র সারাক্ষণ জাতির কানে বাজতে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আজ লাখ লাখ মানুষ এখানে হাজির হয়েছেন। পথে ঢেউয়ের মতো মানুষ আসছে। এই মুহূর্তে কোটি কোটি মানুষের চোখ এখানে—হাদির বিষয়ে জানার জন্য তারা তাকিয়ে রয়েছে।”

হাদিকে বিদায় জানাতে নয়, বরং হৃদয়ে ধারণ করতেই সবাই একত্রিত হয়েছেন উল্লেখ করে ড. ইউনূস বলেন, “প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তুমি সব বাংলাদেশির হৃদয়ে থাকবে। এটা কেউ মুছে ফেলতে পারবে না।”

হাদির কাছে দেওয়া ওয়াদার কথা স্মরণ করে তিনি বলেন, “তুমি যা বলে গেছ, তা বাস্তবায়নের অঙ্গীকার করতেই আমরা একত্রিত হয়েছি। এই ওয়াদা শুধু আমরা নয়—পুরুষানুক্রমে দেশের মানুষ পালন করবে।”

তিনি আরও বলেন, “তোমার মানবপ্রেম, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ওঠাবসা ও ভঙ্গি—সবকিছু নিয়েই মানুষ গর্ববোধ করছে। এই আদর্শ যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে।”

শহীদ হাদি জাতির কানে এক অমর মন্ত্র রেখে গেছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “সে মন্ত্র কোনোদিন কেউ ভুলতে পারবে না। সেটি আমাদের জাতির সঙ্গে চিরদিন যুক্ত থাকবে। আমরা কারো কাছে মাথানত করবো না—এই শিক্ষা তুমি আমাদের দিয়ে গেছ।”

নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “হাদি শুধু নির্বাচনে অংশ নিতে চাননি, নির্বাচন কীভাবে করতে হয়—তারও একটি নৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া দেখিয়ে গেছেন। কীভাবে মানুষের কাছে যেতে হয়, কীভাবে প্রচারণা চালাতে হয়—সবকিছুর শিক্ষা দিয়ে গেছেন তিনি।”

শেষে তিনি বলেন, “হাদি কোথাও হারিয়ে যাবে না। তাকে আমরা আল্লাহর কাছে আমানত রাখলাম। তার আদর্শ ধারণ করেই জাতির অগ্রগতির পথে আমরা এগিয়ে যাবো।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper