হাজার কিলোমিটার রেঞ্জের এমজি এস৯ এখন বাংলাদেশে

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, October 3, 2026,
হাজার কিলোমিটার রেঞ্জের এমজি এস৯ এখন বাংলাদেশে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
হাজার কিলোমিটার রেঞ্জের এমজি এস৯ এখন বাংলাদেশে

হাজার কিলোমিটার রেঞ্জের এমজি এস৯ এখন বাংলাদেশে

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে এমজি এস৯ পিএইচইভি। বড় পরিবারের দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি দীর্ঘ দূরত্বের ভ্রমণকে সামনে রেখে তৈরি এই গাড়িটিকে দেশের বাজারে বড় সেভেন-সিটার প্লাগ-ইন হাইব্রিড এসইউভিগুলোর একটি হিসেবে তুলে ধরছে এমজি বাংলাদেশ।

শনিবার (৩ অক্টোবর) ঢাকায় গাড়িটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

এমজি বাংলাদেশের তথ্য অনুযায়ী, এস৯ পিএইচইভিতে রয়েছে ১.৫ লিটারের টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন, একটি ইলেকট্রিক মোটর এবং ২৪.৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি। গাড়িটি একবার চার্জে ১০০ কিলোমিটারের বেশি পিওর ইলেকট্রিক ড্রাইভিং রেঞ্জ দিতে পারে। পূর্ণ চার্জ ও পূর্ণ জ্বালানি ট্যাংকে গাড়িটির মোট ড্রাইভিং রেঞ্জ ১ হাজার কিলোমিটারের বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গাড়িটির দৈর্ঘ্য ৪ হাজার ৯৮৩ মিলিমিটার এবং হুইলবেস ২ হাজার ৯১৫ মিলিমিটার। তিন সারিতে সাতজনের বসার ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় সারির আসন ভাঁজ করলে লাগেজ ধারণক্ষমতা সর্বোচ্চ ২ হাজার ৯৩ লিটার পর্যন্ত বাড়ানো যায়। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯০ মিলিমিটার।

অভ্যন্তরে রয়েছে প্যানোরামিক ওপেনিং সানরুফ, ম্যাসাজিং ফ্রন্ট সিট, ট্রাই-জোন ক্লাইমেট কন্ট্রোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং স্মার্ট পাওয়ার টেলগেট।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ইনফোটেইনমেন্ট ও গাড়ির বিভিন্ন তথ্য প্রদর্শনের জন্য দুটি ১২.৩ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, ওয়্যারলেস স্মার্টফোন চার্জিং এবং ১২-স্পিকারের বোস অডিও সিস্টেম।

নিরাপত্তা উদ্বেগে চ্যাটজিপিটির নতুন মডেল না ছাড়ার সিদ্ধান্ত নিরাপত্তা উদ্বেগে চ্যাটজিপিটির নতুন মডেল না ছাড়ার সিদ্ধান্ত

নিরাপত্তায় এডিএএস

নিরাপত্তার জন্য গাড়িটিতে ‘এমজি অটো পাইলট’ নামে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) রয়েছে। এতে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, অটোনমাস ইমার্জেন্সি ব্রেকিং, লেন-কিপিং অ্যাসিস্ট্যান্স, ব্লাইন্ড-স্পট ডিটেকশন এবং রিয়ার ক্রস-ট্রাফিক অ্যালার্টের মতো ফিচার রয়েছে।

এ ছাড়া ৩৬০-ডিগ্রি এইচডি পার্কিং ক্যামেরা দেওয়া হয়েছে, যা পার্কিং ও অপেক্ষাকৃত সংকীর্ণ জায়গায় গাড়ি চালানোর সময় সহায়তা করবে।

দাম ও সুবিধা

বাংলাদেশে এমজি এস৯ পিএইচইভির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। এই মূল্য প্রথম ১০০টি ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর গাড়িটির দাম হবে ৬৪ লাখ ৯০ হাজার টাকা।

ক্রেতাদের জন্য প্রতিটি গাড়ির সঙ্গে দুটি ১১ কিলোওয়াটের হোম চার্জিং স্টেশন বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে এমজি বাংলাদেশ। গাড়িটির সঙ্গে থাকছে ৮ বছরের ওয়ারেন্টিও।

এমজি বাংলাদেশের শোরুমগুলোতে গাড়িটি প্রদর্শনের জন্য রাখা হয়েছে। আগ্রহী ক্রেতারা সেখানে গাড়িটির থ্রি-রো কেবিন, প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তি ও বিভিন্ন ফিচার সরাসরি দেখার পাশাপাশি টেস্ট ড্রাইভের সুযোগ নিতে পারবেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত