হলি ল্যান্ড কলেজে স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৬৬ শিক্ষার্থী
- আপলোডের সময় : Wednesday, September 9, 2026,

হলি ল্যান্ড কলেজে স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৬৬ শিক্ষার্থী
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪, দিনাজপুর
দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হলি ল্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ৩৬৬ জন শিক্ষার্থী অংশ নেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় কলেজের নিজস্ব ‘ক্যাম্পাস-১’-এ এ স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরীক্ষা চলাকালে হলি ল্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আফজাল হোসেন, শিক্ষা ও হোস্টেল পরিচালক মোঃ সালাহ্উদ্দিন খোকনসহ কলেজের অন্যান্য পরিচালক ও শিক্ষকরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও কক্ষ পরিদর্শন করেন।
এ সময় তারা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুন্দর পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সহজ করতে নিয়মিতভাবে এ ধরনের স্কলারশিপ পরীক্ষার আয়োজন করা হয়।
হলি ল্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ ইকবাল কবির মোগলসহ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষাজীবনে এগিয়ে নিতে এ স্কলারশিপ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।