
আল আমিন সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পশ্চিম উপজেলা শাখার উদ্যোগে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ ও মুহাদ্দিস হযরত আল্লামা ছালিক আহমদ (র.) এবং আল ইসলাহ সিলেট সদর উপজেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুল মালিক (র.)-এর রুহের মাগফিরাত কামনায় ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ জুলাই (শনিবার) বাদ যোহর উপজেলা কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে শাখা সভাপতি হাবিবুর রহমান সভাপতিত্ব করেন এবং প্রচার সম্পাদক মোস্তাক আহমদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল ইসলাহ সিলেট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমদ, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড সিলেট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ আশফাকুজ্জামান আদনান, আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রইছ উদ্দিন এবং ভূরকি হুজুরের ছোট ছেলে জুনাইদ আহমদ মাশহুর।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক অলিউর রহমান মিছবাহ, অফিস সম্পাদক মো. আল আমিন, সহ-অফিস সম্পাদক ফেরদৌস আহমদ, প্রশিক্ষণ সম্পাদক বুরহান উদ্দিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক ফাহিম মোস্তফা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সায়েদ নুর, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক উজ্জ্বল হোসেন রিয়াদ এবং সদস্য লায়েক আহমদ, কাওসার আহমদসহ সংগঠনের নেতাকর্মীরা।
শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।