
মোঃ রাসেল মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি:
২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সদর থানাধীন হামুয়ারচর সাকিনস্থ আল খলিফা ষ্টীলমিলসের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
চমক আলী (৩৫), পিতা ইছহাক মিয়া, শিকন্দরপুর বড়াউট, ওসমানীনগর থানা, সিলেট জেলা
মোঃ সাজন মিয়া, পিতা-মৃত আছকর মিয়া, ঈশাগ্রাই, ওসমানীনগর থানা, সিলেট জেলা
মাদক পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট থানায় গ্রেফতার ও জব্দকৃত মালামালের বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন।