সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে: রিজভী
- আপলোডের সময় : Thursday, October 8, 2026,

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে: রিজভী
সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, নতুন কমিটির মাধ্যমে পরিবহন খাতের কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণের অবসান ঘটাতে উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নতুন নতুন উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতকে ঢেলে সাজানোর চেষ্টা করা হবে। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এ খাতকে আইনসঙ্গতভাবে পরিচালনা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ রয়েছে, তা দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নেও নতুন কমিটি ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তাঁর দাবি, রাজনীতিবিদরা দায়িত্ব পেলে ১৭ বছরের নৈরাজ্যের অবসান ঘটবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।