স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন চাটমোহর থানার এসআই আবুল কালাম আজাদ
- আপলোডের সময় : Sunday, October 4, 2026,

স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন চাটমোহর থানার এসআই আবুল কালাম আজাদ
মোঃ আরিফুল ইসলাম
ভাঙ্গুড়া (পাবনা) বিশেষ প্রতিনিধি
স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চাটমোহর থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে চাটমোহর থানায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটমোহর থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হঠাৎ অসুস্থতা বোধ করেন এসআই আবুল কালাম আজাদ। চিকিৎসকের পরামর্শ নিতে তিনি পাবনায় যাওয়ার সিদ্ধান্ত নেন। থানা থেকে নিজেই ভ্যানে করে সিএনজিতে ওঠার জন্য রওনা হন। এ সময় সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি স্বাভাবিক ছিলেন।
পরে তাঁর স্ত্রী পাবনায় পৌঁছে তাঁকে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
সহকর্মীরা জানান, আবুল কালাম আজাদের সঙ্গে কর্মস্থলে তাঁদের দীর্ঘদিনের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।