সৌদি আরবের বিমানবন্দরে হামলার নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
সৌদি আরবের বিমানবন্দরে হামলার নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সৌদি আরবের বিমানবন্দরে হামলার নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

সৌদি আরবের বিমানবন্দরে হামলার নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুতিদের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এসব হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্যবস্তু হয়েছে। এতে বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করায় সৌদি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোটের প্রশংসা করেন শেহবাজ শরিফ। একই সঙ্গে সৌদি আরবের প্রতি পাকিস্তানের ‘অটল সংহতি’ পুনর্ব্যক্ত করেন তিনি।

শেহবাজ শরিফ বলেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং এর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ়।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আজকের সেরা পাঁচ আলোচিত খবর একনজরে আজকের সেরা পাঁচ আলোচিত খবর একনজরে

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, নিজেদের জনগণকে রক্ষা করা এবং শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সৌদি আরবের ‘বৈধ আত্মরক্ষার অধিকারকে’ পূর্ণ সমর্থন করে ইসলামাবাদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি বলেন, ‘হুতি মিলিশিয়াকে অবিলম্বে এসব হামলা বন্ধ করতে হবে।’

শেহবাজ শরিফ আরও আশ্বাস দেন, সৌদি আরবের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে পাকিস্তান।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত