
মোঃ আরিফ হোসেন
স্টাফ রিপোর্টার
বৃহত্তর নোয়াখালী যুব সমিতির উপদেষ্টা মোঃ হুমায়ুন কবির চৌধুরী সম্পর্কে সংগঠনটি জানায়, তিনি ১৯৯৪ সাল থেকে ঢাকায় ব্যবসা-বাণিজ্য শুরু করে বর্তমানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
সমিতির পক্ষ থেকে আরও বলা হয়, ব্যক্তিজীবনে তিনি একজন রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবেও সুপরিচিত। বেগমগঞ্জ, নোয়াখালীসহ ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন তার কর্মকাণ্ড সম্পর্কে অবগত রয়েছে।
বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান উল্লেখযোগ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মফস্বল থেকে রাজধানী ঢাকা পর্যন্ত ছাত্র, যুব ও সমাজসচেতন মহলে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলেও দাবি করা হয়েছে।
সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও মনগড়া প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে সমিতি।
একটি সুশৃঙ্খল ও রুচিশীল সমাজ বিনির্মাণের লক্ষ্যে বৃহত্তর নোয়াখালী যুব সমিতি সকল পক্ষকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কলহ পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য জোরালো আহ্বান জানিয়েছে।