সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে নিয়ে সরকারি প্রকল্পের কাজ করা হবে: ইফতার মাহফিলে এমপি ডা. ফরিদ

  • আপলোডের সময় : Saturday, March 7, 2026,
সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে নিয়ে সরকারি প্রকল্পের কাজ করা হবে: ইফতার মাহফিলে এমপি ডা. ফরিদ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে নিয়ে সরকারি প্রকল্পের কাজ করা হবে: ইফতার মাহফিলে এমপি ডা. ফরিদ

সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে নিয়ে সরকারি প্রকল্পের কাজ করা হবে: ইফতার মাহফিলে এমপি ডা. ফরিদ

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪টায় পৌর সদরের ডায়মন্ড প্লাজা কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ঝিকরগাছা পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে সকল সরকারি প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। রোজা আল্লাহ কবুল করলে রমজান শেষে মানুষ নিষ্পাপ শিশুর মতো জীবনযাপন শুরু করতে পারে। তিনি আরও বলেন, বর্তমানে সারাদেশে টেকনিশিয়ান জনবলের ঘাটতি রয়েছে। তাই সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে। কোনো নিরীহ মানুষের ওপর জুলুম হলে তিনি জনগণকে সঙ্গে নিয়ে জালেমের বিরুদ্ধে লড়াই করবেন বলেও উল্লেখ করেন।

উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু

ঝিকরগাছা পৌর জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন এবং ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট হাবিব কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাদের, অর্থ সম্পাদক আশিকুর রহমান পলাশ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান, শ্রমিক কল্যাণ সভাপতি আসাদুজ্জামান আসাদ, রুকন মো. ইউসুফ, হাবিবুর রহমান হাবিব, শিমুল হোসেন, সোহেল রানা, মুহাইমিনুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলামসহ পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও প্রায় পাঁচ শতাধিক স্থানীয় জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত