সুন্দরবনে অবৈধ মাছ শিকারে ৩টি ট্রলারসহ ১৩ জেলে আটক

  • আপলোডের সময় : Monday, December 29, 2025,
সুন্দরবনে অবৈধ মাছ শিকারে ৩টি ট্রলারসহ ১৩ জেলে আটক
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সুন্দরবনে অবৈধ মাছ শিকারে ৩টি ট্রলারসহ ১৩ জেলে আটক

সুন্দরবনে অবৈধ মাছ শিকারে ৩টি ট্রলারসহ ১৩ জেলে আটক

শেখ তাইজুল ইসলাম
মোংলা প্রতিনিধি :

সুন্দরবনের সুপতি অভয়ারণ্যের খালে অবৈধভাবে মাছ ধরার সময় বন বিভাগের অভিযানে তিনটি ট্রলারসহ ১৩ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় মাছ ধরার জাল, মাছ, কাঁকড়া এবং ছয়টি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ ফয়সাল আহমেদের নেতৃত্বে বনরক্ষীরা শুক্রবার সন্ধ্যায় নিয়মিত টহলের সময় বড়কটকা খালে একটি ট্রলারে অবৈধ মাছ ধরার ঘটনা দেখতে পান। পরে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ৯ জন জেলেকে আটক করা হয়। এ সময় ছয়টি ডিঙ্গি নৌকা ও মাছ ধরার জাল জব্দ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট

আটক জেলেরা হলেন— আলাউদ্দিন পঞ্চায়েত (৩০), রেজাউল হাওলাদার (২৫), মোঃ রাকিব হাওলাদার (২৫), গ্রাম বগী, শরণখোলা; লিটন সরদার (৪৮), মিলন সরদার (৩৫), জলিল শেখ (৪৫), গ্রাম গোপালকাঠি, বাগেরহাট; জাফর হাওলাদার (৩৮), রবিউল ইসলাম (২৩), গ্রাম চালিতাবুনিয়া, শরণখোলা; জালাল হাওলাদার, গ্রাম কালিকাঠি, পিরোজপুর।

অপরদিকে, একই সন্ধ্যায় সুপতি স্টেশনের আওতাধীন পোতারখাল এলাকায় টহলকালে বনরক্ষীরা আরও দুটি ট্রলারসহ চারজন জেলেকে আটক করেন। এ সময় মাছ ও কাঁকড়া জব্দ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এই চার জেলে হলেন— বিজন হালদার (৩৫), শিশির হালদার (৩৫), গ্রাম হোগলাপাশা; ইসা খান (২৬), সাত্তার খন্দকার (৪৫), গ্রাম সাহেরাবাদ, থানা পাথরঘাটা।

সুপতি ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ ফয়সাল আহমেদ জানান, আটক জেলেরা সুপতি অভয়ারণ্যের কেন্দ্রীয় এলাকার খালে অবৈধভাবে মাছ ধরছিলেন। তাদের বিরুদ্ধে দুটি পৃথক বন মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আটক জেলেদের বাগেরহাট আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত