1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর - আমার সকাল ২৪ |
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৩:১১|
ব্রেকিং নিউজ:
বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান রামপালে প্রতিমন্ত্রী ড. শেখ ফারিদুল ইসলামের সম্মানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় নাবিল পরিবহনের বাসে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ নারী যশোরে দুই সেতুর ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ইরান-ইসরাইল সংঘাত: খামেনির মৃত্যুর খবর, নেতৃত্বে তিন সদস্যের পরিষদ লক্ষ্মীপুরে ইফতারের আগমুহূর্তে গুলিবর্ষণ: যুবক হাসপাতালে ভর্তি আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার “জগন্নাথপুর বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত” সুনামগঞ্জ হাওরে বোরো ফসল রক্ষায় বাঁধের কাজ সময়মতো শেষের নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, জব্দ ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মেলান্দহে পুলিশের হস্তক্ষেপে সচল সেচ পাম্প, বাঁচল ১৫০ বিঘা বোরো আবাদ ধর্ষণ ও চাঁদাবাজিতে রাজনৈতিক আশ্রয় নেই: আইনমন্ত্রী আসাদুজ্জামান নবাবগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল: সংহতি ও ঐক্যের প্রদর্শনী নরসিংদীতে বিচার চাওয়ায় কিশোরীকে হত্যা: প্রধান আসামি নূরা গাজীপুর থেকে গ্রেপ্তার নিজের পিস্তলের গুলিতে নাটোরে এসআই আহত, তদন্ত শুরু বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশবাহী গাড়ি খাদে, আহত ৮ সদস্য—দুজনের অবস্থা গুরুতর মাধবদীতে কিশোরী হত্যা: সৎ বাবার বিরুদ্ধে পুরনো হত্যা মামলা যশোরস্থ বল্লা ফাউন্ডেশনের ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষকের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুর্নীতির মামলায় কেজরিওয়াল বেকসুর খালাস গুলশান হত্যাকাণ্ড: সাবেক প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল দায়িত্বে অবহেলা করলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী কালিয়াকৈর-এ ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৮ দোকান পুড়ে ছাই, প্রায় ৩ কোটি টাকার ক্ষতি তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ নারায়ণগঞ্জের সন্তান মুশতাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত সালথায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাস্টার ফয়জুর রহমানের ইন্তেকাল বাংলাদেশে ব্যাংক ও অর্থনীতি: ‘চোরের হাতে সিন্দুক’ পরিস্থিতি বাতিরকান্দিতে বাচ্চু মিয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন তারাগঞ্জে নিখোঁজ ইলেকট্রিশিয়ানের মরদেহ আলু ক্ষেত থেকে উদ্ধার যশোরসহ ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫.৮৬ কোটি টাকার চেক বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ-৫ এমপির সঙ্গে ছাতক লাইমস্টোন ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাৎ আলীকদমে পুকুরে ডুবে যাওয়া ৩ বছরের শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার, চিকিৎসায় সাড়া

সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : রবিবার, মার্চ ১, ২০২৬,
সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর
সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর

সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদকঃ

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ফসল রক্ষায় নির্মাণাধীন ফসলরক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার কঠোর নির্দেশ দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি জেলার ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরে চলমান বাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, কলিম উদ্দিন আহমেদ মিলন, নুরুল ইসলাম নুরুল ও কামরুজ্জামান কামরুল। এছাড়া পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্ত্রী হাওরের গুরুত্বপূর্ণ বাঁধগুলো সরেজমিনে ঘুরে দেখেন এবং নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান ও নির্ধারিত সময়সীমা সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদের প্রধান অবলম্বন বোরো ধান। অকাল বন্যা ও পাহাড়ি ঢলের ঝুঁকি থেকে এই ফসল রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মতভাবে বাঁধ নির্মাণ সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি)-এর দায়িত্বপ্রাপ্তদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা নিম্নমানের কাজ সহ্য করা হবে না—এমন কঠোর হুঁশিয়ারিও দেন তিনি। কৃষকরা যেন নির্বিঘ্নে তাঁদের সোনালি ফসল ঘরে তুলতে পারেন, সে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশ দেন পানিসম্পদ মন্ত্রী।

পরিদর্শন শেষে স্থানীয় কৃষকরা সরকারের এ তৎপরতাকে স্বাগত জানান। তারা দ্রুত ও টেকসই বাঁধ নির্মাণ নিশ্চিত করে সময়মতো কাজ শেষ করার জোর দাবি জানান। হাওরবাসীর প্রত্যাশা—এবার আর অকাল বন্যার আগ্রাসনে স্বপ্নভঙ্গ হবে না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper