সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ
সুনামগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি ও একটি পিকআপ জব্দ করেছে সদর মডেল থানা-পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আব্দুল করিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় এ অভিযান চালানো হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের নেতৃত্বে এবং সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল পিকআপভ্যানটিতে অভিযান চালায়। এ সময় নাসির বিড়িসহ পিকআপটি জব্দ এবং আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা ভারতীয় নাসির বিড়ির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। চোরাচালানে ব্যবহৃত টয়োটা ডিআই পিকআপটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। বিড়ি ও পিকআপসহ জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেপ্তার আব্দুল করিম সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। তিনি জহির আলীর ছেলে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুজ জহুর সেতু হয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি নিয়ে একটি পিকআপ যাওয়ার গোপন তথ্য পায় পুলিশ। পরে পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের নির্দেশনায় সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে নাসির বিড়িসহ পিকআপটি জব্দ এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিক বাদী হয়ে গ্রেপ্তার আব্দুল করিম, পলাতক একজন এবং অজ্ঞাতনামা আরও দুজনসহ মোট চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় মামলা করেছেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।