1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:৪৭|
ব্রেকিং নিউজ:
নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি

সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫,
সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরানবাড়ি এলাকার সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—
আবাদিতা কেশবা (৪০), স্বামী মৃত প্রণয় দাশ, সাং—উকিলপাড়া, সুনামগঞ্জ পৌর শহর।

প্রথমা চৌধুরী (১৬), ৭ম শ্রেণির ছাত্রী, সুনামগঞ্জ সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়।

সজল ঘোষ (৫০), সিএনজি চালক, সাং—নবীনগর, সুনামগঞ্জ পৌর শহর।
জানা গেছে, নিহত আবাদিতা কেশবা ও তাঁর মেয়ে প্রথমা চৌধুরী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ায় বসবাস করতেন। দুই বছর আগে স্বামী প্রণয় দাশ মারা যাওয়ার পর এবার মা-মেয়ে দুর্ঘটনায় প্রাণ হারান। এতে পরিবারের কোনো সদস্যই আর বেঁচে থাকলেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টা ১০ মিনিটে সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা সিলেটগামী সিএনজিকে জোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার আগে তিনজনই মারা গিয়েছিলেন। প্রথমে একজনকে কিছু লোক হাসপাতালে নিলেও তিনি রাস্তাতেই মারা যান।
পরে হাইওয়ে পুলিশ সহযোগিতা করে আরও দুইজনকে হাসপাতালে নিয়ে আসে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের স্বজন গোবিন্দ কুমার দাশ জানান, নিহত তিনজনই ইসকন প্রভুর ভক্ত ছিলেন। তিনি এটিকে ভয়াবহ ও লোমহর্ষক দুর্ঘটনা বলে মন্তব্য করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত চালকের নাম পারভেজ আহমদ (৩০), সে দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং বর্তমানে সিলেটের বাদামবাগিছায় বসবাস করে।

ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম। ফায়ার সার্ভিস টিম লিডার আলমগীর জানান,খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে ২টি লাশ উদ্ধার করা হয়েছে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )আবদুল আহাদ বলেন, ঘাতক ট্রাকচালক ও আটককৃত ট্রাক ও সিএনজি আমাদের হেফাজতে রয়েছে।
এবিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper