1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সুদানে তীব্র খাদ্য সংকট: মানুষ ঘাস, পাতা ও মাটি খাচ্ছে! - আমার সকাল ২৪ |
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| বিকাল ৩:৪৯|
ব্রেকিং নিউজ:
নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর রুমাবাসীর দাবি: জিংসম লিয়ান বমকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য করার আহ্বান গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাকেরগঞ্জে নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

সুদানে তীব্র খাদ্য সংকট: মানুষ ঘাস, পাতা ও মাটি খাচ্ছে!

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, মে ৬, ২০২৪,
সুদানে তীব্র খাদ্য সংকট: মানুষ ঘাস পাতা ও মাটি খাচ্ছে!
সুদানে তীব্র খাদ্য সংকট: মানুষ ঘাস পাতা ও মাটি খাচ্ছে!

সুদানে তীব্র খাদ্য সংকট: মানুষ ঘাস, পাতা ও মাটি খাচ্ছে!

জাতিসংঘের আশঙ্কা, শিগগির সাহায্য না পৌঁছালে ব্যাপক অনাহার ও মৃত্যু

গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকটজাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) আশঙ্কা প্রকাশ করেছে যে, শিগগিরই যদি সহায়তা না পৌঁছায়, ব্যাপক অনাহারমৃত্যুঝুঁকি দেখা দিতে পারে।

সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের অনেক অঞ্চলে মসজিদ থেকে সপ্তাহে দুই তিনদিন সামান্য পরিমাণে খাবার সরবরাহ করা হয়। খাদ্য সংকট এমন পর্যায়ে গেছে যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে, দেশটির বাসিন্দারা ঘাস, গাছের পাতা, বাদামের খোসা এমনকি মাটি পর্যন্ত খাচ্ছেন

ডব্লিউএফপি জানিয়েছে, অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে সুদানে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পশ্চিম সুদানের দারফুরে। এই অঞ্চলে ১৭৬ লাখের বেশি মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। ডব্লিউএফপি যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে বলেছে যে, মানবিক সাহায্যের অনুমতি না দিলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

পূর্ব আফ্রিকার ডব্লিউএফপির আঞ্চলিক পরিচালক মাইকেল ডানফোর্ড বলেছেন, “দ্রুত তাদের কাছে সহায়তা না পৌঁছালে দারফুর ও সংঘাত বিধ্বস্ত সুদানের অন্যান্য এলাকায় ব্যাপক অনাহার এবং মৃত্যুঝুঁকি দেখা দিতে পারে।”

গত বছর সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়। পরে এই সংঘাত দেশটিতে গৃহযুদ্ধের রূপ নেয়প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় লাখ লাখ মানুষ। যুদ্ধের কারণে দেশটির কৃষি উৎপাদন কমে গেছে ৭৮ শতাংশ

চলমান গৃহযুদ্ধের কারণে এই মুসলিম দেশে ৪৬ লাখ শিশুসহ প্রায় এক কোটি মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। ডব্লিউএফপি জানিয়েছে, এমন অবস্থায় জরুরি ভিত্তিতে দুই কোটির বেশি মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper