সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত
সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) বিশেষ প্রতিনিধি :
সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে দুইটি অটোরিক্সা (সিএনজি)’র মুখোমুখি সংঘর্ষে কয়েছ আহমদ (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। নিহতের জানাজা আজ সোমবার (০২ মার্চ) বাদ ফজর তার নিজ গ্রাম বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
জানা যায়, গতকাল রোববার (০১ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটেরতল নামক স্থানে দুইটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে কয়েছ আহমদ গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর
নিহত কয়েছ আহমদ অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৭০৭) গহরপুর মাদ্রাসাবাজার শাখার সদস্য ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।