
বিশ্বনাথ প্রতিনিধি | আল আমিন সুমন আহমদ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পশ্চিম উপজেলার উদ্যোগে আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে “পরীক্ষাপূর্ব প্রস্তুতি ও করণীয়” শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন, ২০২৬) সকাল ১১টায় উপজেলা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মারজানুর রহমান খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মোহাম্মদ সিদ্দীক হায়দার।
সিলেট সদর পশ্চিম উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মোস্তাক আহমদ ও অর্থ সম্পাদক অলিউর রহমান মিছবাহ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহপুর কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মকবুল হোসেন, সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আহমদ এবং সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির মোহাইমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক বুরহান আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম আলী রুহুল, উজ্জ্বল হোসেন রিয়াদ, সদস্য সজীব আহমদ জয়, কাওসার আহমদ, মাহিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সেমিনারে পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং সফলতার জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।