1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সিলেট সড়ক ও জনপথ অফিসে ওয়ার্ক সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ - আমার সকাল ২৪ |
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ২:২৪|
ব্রেকিং নিউজ:
লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৪, যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা আখাউড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটের মাজার দিঘিতে কুমিরের হামলা নিয়ে আলোচনা, পরীমণির মন্তব্য ভাইরাল ইন্দোনেশিয়ায় কোরআনের ওপর পা রেখে শপথ, ভিডিও ভাইরাল—দুই নারী গ্রেপ্তার বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত শাহজাদপুরে ফসলি জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য হবিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে যৌথ অভিযান নোয়াখালী পৌর এলাকায় ইয়াবাসহ যুবক আটক সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত প্রেমের বিয়ে শেষে করুণ পরিণতি, স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী ঝর্ণার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত, পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন সাফফাত আরা সাঈদ ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই মোটরসাইকেল–অটোরিকশা সংঘর্ষে যুবক গুরুতর আহত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি’র সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উজিরপুরে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু ১৪ এপ্রিল, আয়োজন বি.এন. খাঁন কলেজ মাঠে রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালী জেনারেল হাসপাতালে চুরি করতে এসে কুমিল্লার দুই নারী আটক আদমদীঘিতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার ৭০০ পিস ইয়াবাসহ শাহজাহানপুরে দুই মাদক কারবারি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজন গ্রেপ্তার পাইপলাইনে আরও ৮ হাজার টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: মন্ডল ট্রেডার্সসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মোরশেদ গ্রেফতার জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা: মুহূর্তেই নিভে গেল নুর আমিনের জীবন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি শুরু দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলব দক্ষিণে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত মাদকবিরোধী হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার গুদামে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও সিলগালা মান্দায় বরখাস্ত প্রধান শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; স্বর্ণ-টাকা লুটের অভিযোগ মানিকগঞ্জে আভিজাত্যের আড়ালে মাদক ও দেহব্যবসা: দম্পতি গ্রেপ্তার, বিপুল টাকা ও ইয়াবা উদ্ধার ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রুহুল আমিন ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক, উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা নাসিরনগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্যমূল্যের বাইরে জ্বালানি বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে ভুক্তভোগীরা

সিলেট সড়ক ও জনপথ অফিসে ওয়ার্ক সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫,
সিলেট সড়ক ও জনপথ অফিসে ওয়ার্ক সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
সিলেট সড়ক ও জনপথ অফিসে ওয়ার্ক সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সিলেট সড়ক ও জনপথ অফিসে ওয়ার্ক সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সিলেট সদর উপজেলা প্রতিনিধি :

সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগে কর্মরত ওয়ার্ক সহকারী ইলিয়াছের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংগঠন শ্রমিক লীগ ফেডারেশন, সিলেট সড়ক বিভাগের সভাপতি পদে থেকে প্রভাব খাটিয়ে বিভাগে একক আধিপত্য বিস্তার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিয়াছের নেতৃত্বে সড়ক বিভাগে টেন্ডার বাণিজ্য, সেতুর টোল আদায়ে অনিয়মসহ নানা ধরনের আর্থিক দুর্নীতি সংঘটিত হয়েছে। অভিযোগ রয়েছে, তার প্রভাব এতটাই ছিল যে বিভাগটির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরাও একসময় তার কাছে জিম্মি হয়ে পড়েন।

এছাড়াও অভিযোগ রয়েছে, সন্ধ্যার পর খাদিমপাড়া এলাকার বিভিন্ন রিসোর্টে মদ, গাঁজা, গান-বাজনা ও নারী নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতেন তিনি ও তার সহযোগীরা। এসব কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হন বলে স্থানীয়দের দাবি। তার নামে ও বেনামে একাধিক বাড়ি ও গাড়ি রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগের আরেকটি অংশে বলা হয়, ইলিয়াছ তার ক্ষমতা ও অর্থের প্রভাব খাটিয়ে ছোট ভাই মুমিনুল হক দিনারকে টাকার বিনিময়ে সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি পদে আসীন করেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর দিনারের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠতে শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, মুমিনুল হক দিনার সিলেট চৌহাট্টা কার স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি, শাহজালাল (রহ.) মাজার এলাকায় রেস্টুরেন্ট ব্যবসা এবং সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে আনার সঙ্গে জড়িত। বর্তমানে তিনি আত্মগোপনে থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং সরকারবিরোধী নানা তৎপরতায় জড়িত রয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

ইলিয়াছ ও তার সহযোগীদের দুর্নীতি ও অপকর্মের বিষয়টি বর্তমানে সিলেটের সাধারণ মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওয়ার্ক সহকারী ইলিয়াছসহ তার বিশেষ সহযোগীদের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই সাপেক্ষে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করা হবে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper