1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দিরাই থানার আমিনুল ইসলাম - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দিরাই থানার আমিনুল ইসলাম

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, August 5, 2026,
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দিরাই থানার আমিনুল ইসলাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দিরাই থানার আমিনুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দিরাই থানার আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, গ্রেফতার অভিযান এবং চোরাচালান পণ্য উদ্ধারে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন সুনামগঞ্জের দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সিলেটে বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই ২০২৬ মাসের সামগ্রিক কর্মদক্ষতার মূল্যায়নে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলামের হাতে সম্মাননাপত্র তুলে দেন। এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এ কে এম জাকির হোসেনসহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই মাসে দিরাই থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অধিকসংখ্যক মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলার আসামি গ্রেফতার এবং চোরাচালান পণ্য উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্যের কারণে ওসি আমিনুল ইসলামকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, মো. আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দিরাই থানায় যোগদানের পর তার নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সাফল্য অর্জিত হয়, যা এই সম্মাননার অন্যতম ভিত্তি।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি পুরো বাংলাদেশ পুলিশ বাহিনীর। সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পালন করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।”

তিনি আরও বলেন, “দিরাই থানায় অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষ যেন দ্রুত ও নির্ভয়ে আইনি সহায়তা পান, সে জন্য ২৪ ঘণ্টা থানার সেবার দরজা খোলা রাখা হয়েছে। পাশাপাশি চোলাই মদ উৎপাদন, ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসা, মাদক সেবন এবং সব ধরনের অপরাধ দমনে দিরাই থানার প্রতিটি পুলিশ সদস্য সর্বদা সচেষ্ট রয়েছে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper