সিলেট বক্সিং একাডেমিতে ভর্তি চলছে, অক্টোবরে ভর্তি ফ্রি
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

সিলেট বক্সিং একাডেমিতে ভর্তি চলছে, অক্টোবরে ভর্তি ফ্রি
শাহ তাহসিন , বিশেষ প্রতিনিধি
সিলেট বক্সিং একাডেমিতে ভর্তি কার্যক্রম চলছে। অক্টোবর মাসের মধ্যে ভর্তি হলে শিক্ষার্থীদের কোনো ভর্তি ফি দিতে হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
সিলেট জেলা স্টেডিয়াম, রিকাবীবাজার সরষপুর, গেট নম্বর-০২-এ অবস্থিত সিলেট বক্সিং একাডেমিতে নিয়মিত বক্সিং প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক আব্দুর রহমান সানি বাংলাদেশ বক্সিং ফেডারেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় বক্সিং প্রশিক্ষক। এছাড়া তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকেও প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক।
একাডেমিতে সপ্তাহে তিন দিন—বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাসের সময় বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত।
বক্সিং প্রশিক্ষণে আগ্রহীদের অক্টোবর মাসের মধ্যে ভর্তি সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছে সিলেট বক্সিং একাডেমি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।