সিলেট নগর ভবনে সাংবাদিককে হেনস্তার অভিযোগ

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Tuesday, September 15, 2026,
সিলেট নগর ভবনে সাংবাদিককে হেনস্তার অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সিলেট নগর ভবনে সাংবাদিককে হেনস্তার অভিযোগ

সিলেট নগর ভবনে সাংবাদিককে হেনস্তার অভিযোগ

ইসতাক আলী চৌধুরী
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
সিলেট

সিলেট নগর ভবনে সাক্ষাৎকার নিতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তা ও অসদাচরণের অভিযোগ উঠেছে উপ-সহকারী প্রকৌশলী এটিএম সাইদুলের বিরুদ্ধে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর সাক্ষাৎকার নেওয়ার জন্য যোগাযোগ করলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

অভিযোগকারী সাংবাদিক জানান, প্রকৌশলী এটিএম সাইদুলের বক্তব্য নিতে প্রথমে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে সাক্ষাৎকার দিতে অনীহা প্রকাশ করেন এবং খারাপ আচরণ করেন। পরে সাক্ষাৎকার দিতে রাজি হয়ে তাঁকে নগর ভবনের নিজ কার্যালয়ে আসতে বলেন। পরদিন বেলা আনুমানিক ১২টার দিকে তিনি সেখানে উপস্থিত হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সাংবাদিকের দাবি, প্রকৌশলী সাইদুলের কক্ষে গিয়ে তাঁর টেবিলের পাশে আরও তিনজনকে বসা অবস্থায় দেখতে পান। তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের প্রকৌশলী সাইদুলের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যবসায়িক সংগঠনের সদস্য হিসেবে পরিচয় দেন। পরে ওই ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে সাইদুল তাঁদের একই পরিবারের সদস্য বলে জানান।

সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান

সাংবাদিক আরও দাবি করেন, সাইদুলের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও তাঁর নামে-বেনামে থাকা সম্পত্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে চেয়ার থেকে উঠে সাংবাদিকের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং তাঁকে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় তিনি বিভিন্ন রাজনৈতিক নেতার নাম উল্লেখ করে তাঁর বিষয়ে প্রশ্ন করার এখতিয়ার নিয়েও সাংবাদিককে প্রশ্ন করেন বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে প্রকৌশলী সাইদুল ও তাঁর পরিবারের সদস্যদের চাকরির বিষয়ে অনুসন্ধান করা হয়। সেখানে দাবি করা হয়, একই পরিবারের পাঁচজন সদস্য সিলেট নগর ভবনে কর্মরত রয়েছেন। তাঁদের নিয়োগের ক্ষেত্রে তৎকালীন আওয়ামী লীগ নেতা নানকের সুপারিশ ছিল বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া ওই সাংবাদিকের অনুসন্ধানে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক পরিচয় ব্যবহার এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

একই পরিবারের একাধিক সদস্য একই প্রতিষ্ঠানে কর্মরত থাকার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও প্রশ্ন ও ক্ষোভ রয়েছে বলে অভিযোগকারী সাংবাদিক দাবি করেন। তাঁদের নিয়োগ ও চাকরির প্রক্রিয়া স্বচ্ছ ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী এটিএম সাইদুলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত