সিলেটে মাসিক অপরাধ পর্যালোচনা ও দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : Monday, October 12, 2026,
সিলেটে মাসিক অপরাধ পর্যালোচনা ও দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সিলেটে মাসিক অপরাধ পর্যালোচনা ও দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সিলেটে মাসিক অপরাধ পর্যালোচনা ও দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শাহ ফুজায়েল আহমদ, নিজস্ব প্রতিবেদক

সিলেট রেঞ্জে সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সভায় সেপ্টেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ মামলাগুলো পর্যালোচনা করা হয়। এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন ডিআইজি। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে বিশেষ নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট

এ ছাড়া গুজব ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সভায় শীত মৌসুমে পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটক ও বিদেশফেরত প্রবাসীদের নিরাপত্তায় রাতের বেলা সমন্বিত টহল জোরদার করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, হত্যা, ডাকাতি, ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো চাঞ্চল্যকর মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সড়ক-মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে চেকপোস্ট জোরদারের নির্দেশ দেন ডিআইজি।

এ ছাড়া অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

সভায় সিলেট রেঞ্জের চার জেলার পুলিশ সুপার, আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সার্কেল এএসপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা ভার্চ্যুয়ালি সভায় যুক্ত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত