সিলেটের ওসমানী নগর উপজেলা, গায়েবি মসজিদের ইতিহাস

সাইদুল ইসলাম
, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Tuesday, November 3, 2026,
সিলেটের ওসমানী নগর উপজেলা, গায়েবি মসজিদের ইতিহাস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সিলেটের ওসমানী নগর উপজেলা, গায়েবি মসজিদের ইতিহাস

সাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

সাইদুল ইসলাম, বালাগঞ্জ, (সিলেট) বিশেষ প্রতিনিধি:: সিলেটের ওসমানী নগর উপজেলা, উসছমান পুর ইউনিয়ন এর উছমানপুর গ্রামে এক গুম্বজ বিশিষ্ট পুরাতন আমলের (সুলতানি আমলের) মসজিদ।

এটি একসময় হারিয়ে যায় ছন টিলার নিচে, যা পরবর্তীতে ছন কাটতে গিয়ে বের হয় এবং তা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে চ্যালেঞ্জ হয় মসজিদ ও মন্দির নিয়ে এবং মুসলমানরা বিজয়ী হন। এক সময় এই সুলতানি আমলের মসজিদ যেমন মাটির নিচে চাপা পড়ে টিক তেমনি এই এলাকা হিন্দু অধ্যুষিত হয়ে পড়ে তার সাথে এই এলাকার নাম ভগবান পুর হয়ে যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মসজিদ আবিস্কারের পর এই অঞ্চল ত্যাগ করে তারা চলে যান এবং ঐ সময় যিনি এই চ্যালেঞ্জ করেছিলেন ৩৬০ আউলিয়ার অন্যতম একজন হজরত উছমান ভুগদাদি (র) তার নামেই এই এলাকার নাম হয় উছমানপুর।

তার পূর্বে এই অঞ্চলে ধর্মপ্রচারে আসেন হজরত তাহির খন্দকার (র:) মাহমুদ খন্দকার (র:) গং, যাদের বাসস্থান আমাদের গ্রামে এবং উনাদের একজন তাহির খন্দকার (র:) এর নামানুসারে আমাদের গ্রামের নাম হয় তাহিরপুর। হজরত মাহমুদ খন্দকার (র:) এর কবর এই গায়েবি মসজিদের ডান পাশে মসজিদ ঘেসে রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এতে ধারণা করা হয় এইখানে থেকে উনি এই এলাকায় ধর্ম প্রচারের কাজ করেছেন।

যাইহোক_এবার_আসি_আমাদের_পরিবারের_ভুমিকা_নিয়ে। আমাদের বংশধররাও এই অঞ্চলে ধর্ম প্রচারে আসা। সেই মোতাবেক আমাদের বাড়িতেই মসজিদ, মকতব, স্কুল এবং পরবর্তীতে মাদরাসা যেটি (পাঁচপাড়া মাদরাসা নামে পরিচিত )প্রতিষ্ঠিত ছিলো, করা হয়।

এইখান থেকে দ্বীনি শিক্ষা এবং প্রাইমারি শিক্ষা প্রদান করা হতো আশপাশের কয়েক গ্রামের ছাত্রছাত্রীদের। আমাদের দাদা মোহ থেকে শুরু করে দাদা, দাদি বাবা চাচা মা চাচি সবাই এতে সম্পৃক্ত।

আমাদের এক দাদা হজরত মওলানা আজহর আলী (র:) তিনি মকতব শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার জন্য ভারতে চলে যান এবং দেওবন্দ থেকে সর্বশেষ লেখাপড়া শেষ করে সম্ভবত ১৮৫০ সালের দিকে এলাকায় ফিরেন। এবং দিনের খেদমতে আরো বেশি আত্মনিয়োগ করেন। বিভিন্ন মসজিদে খতিব হিসেবে উনি যেতেন বয়ান করতেন।

আমাদের এলাকায় গায়েবি মসজিদ ও আমাদের বাড়িতে পাঞ্জেগানা মসজিদ ছিলো। তবে জুম'আহ তখন সিলেট শহরে গিয়ে একসাথে পড়া হতো। কোনো কারণে হয়তো তখন গায়েবি মসজিদেও জুম'আহ নামাজ পড়া হতনা। দাদা আসার পরে গায়েবি মসজিদে সম্ভবত ১৮৫৯/৬০ সালের দিকে জুম'আহ নামাজের ব্যবস্থা গ্রহণ করেন এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

দুনিয়া ও আখিরাতের কল্যাণে বিশেষ দোয়া দুনিয়া ও আখিরাতের কল্যাণে বিশেষ দোয়া

সঠিক সাল তারিখে ভুল হতে পারে, (বড় ভাইর কাছ থেকে আমি সেটি নিশ্চিত করে পাইনি? )দুটি দিক দিয়ে সরাসরি এই মসজিদে আমাদের গ্রামের ও আমাদের সম্পৃক্ততা রয়েছে এর পরেও যেহেতু আমাদের গ্রামে এটি পড়েনা তাই আমরা এ নিয়ে কোনো কথা বলিনা।

বড় ভাই জনাব সায়ীদ আহমদ বহলুল এলাকার সমাজ সচেতন এবং শালিসি ব্যাক্তি হিসেবে চেষ্টা করেছেন একটি সমাধানে নিয়ে আসার, কিন্তু পরিপূর্ণভাবে সেটি সম্ভব হয়নি।

আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কিঞ্চিৎ সুযোগ এসেছিল, আমাকে দায়িত্বও দেয়া হয়েছিলো এবং উভয় গোত্রকে নিয়ে মুটামুটি সমোঝোতার মাধ্যমে এগিয়ে যাওয়া শুরু করেছিলাম! তবে পারিনি? বলতে পারেন ব্যার্থ? যখনি একজনের স্বার্থ হাসিল হচ্ছিলনা তখনই বিপত্তির শুরু।

আমি এলাকায় কোনো প্রতিষ্ঠানেরই দায়িত্ব নিতে চাইনি, নেইওনি, শুধুমাত্র জামেলাপূর্ণ প্রতিষ্ঠান সল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছি এবং সকলের সহযোগিতায় যতটুকু সম্ভব হয়েছে দ্রুত সমাধান করে কমিটি দিয়ে দায়িত্ব হস্তান্তর করে দিয়েছি।

কিন্তু এখানে পারিনি, যখনি দেখছি ঐতিহ্যবাহী একটি মসজিদ নিয়ে সৃষ্ট জামেলা শেষ হচ্ছেনা এবং আমাকে মধ্যখানে রেখে ঝামেলা হয়ে যাচ্ছে, তাও একটি মাত্র ব্যক্তির কারণে সেটি, তখনি আমি দায়িত্ব হস্তান্তর করে চলে এসেছি।

একসময় এই ঐতিহাসিক মসজিদ দেখতে দেশের বিভিন্ন প্রান্থ থেকে মানুষ আসতেন, নামাজ আদায় করতেন, দান খয়রাাত করতেন যা এখন একদম নেই বললে চলে? ছোটবেলা থেকে শুনে আসছি এই মসজিদ নিয়ে দুটি গোত্রের জামেলা? আমরা বড় হওয়ার পর যেনেছি এবং নিজে যখন চেয়ারম্যান নির্বাচিত হলাম এর পর অনেক সত্য যানা হলো।

এই মসজিদকে কেন্দ্র করে কতিপয় ইবলিশ শয়তানের আছড় পড়েছে, যা থেকে বের হওয়া যাচ্ছেনা? যুগ যুগ ধরে শুনেছি এটি নিয়ে মামলা মকদ্দমা চলমান। একটি পর্যায়ে এইসব নিষ্পত্তি হয়েছিলো কিন্তু ঐযে দুটি পক্ষ এবং এর শয়তান বিদ্যমান সেই কারণে সমাধান হওয়ার পরেও হয়নাই? এটি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত।

এই মসজিদ শুধু উছমানপুরের নয়, গোটা সিলেটের ঐতিহ্য, ইতিহাস। এটিকে ভেঙ্গে ফেলা বা আড়াল করে নতুন মসজিদ নির্মাণ করা সম্পূর্ণ অন্যায় অযাচিত। যা কখনো কারো পক্ষেই সমর্থনযোগ্য হতে পারেনা। এটিকে সংরক্ষণ করার দায়িত্ব সকলের এবং সরকারের। আমরা একটি পক্ষের যেন এইসব ধ্বংস না করলে ভাত হজম হয়না?

একধরনের দুষ্টু লোকই আছে এইসবে তাদের গাত্রদাহ! এঁদের হাত থেকে এইসব ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

এইখানে অতীতে অনেক বিজ্ঞজন এসেছেন, পরিদর্শন করেছেন, কিভাবে এটিকে সংরক্ষণ করে পূর্বের অবস্থানে নিয়ে আসা যায় (সংস্কারের কারণে এটি লাল ইট শুরকির অবস্থান হারিয়েছে ) তার পরামর্শ দিয়েছেন। দেশ সেরা প্রকৌশলী এসেছেন তিনি কাজ করার কথা বলেছেন, উনারা সবি ডকুমেন্টারি দিয়েছেন, এলাকার মানুষের কাছে রয়েছে। আমার মনে হয় সেই মোতাবেক কাজ করা প্রয়োজন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত