সিরাজগঞ্জ–৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

  • আপলোডের সময় : Wednesday, December 24, 2025,
সিরাজগঞ্জ–৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সিরাজগঞ্জ–৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

সিরাজগঞ্জ–৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

মনজুরুল ইসলাম | সিরাজগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী) আসন থেকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরিন জাহান-এর কার্যালয় থেকে প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামানিক, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, মাহমুদুল হাসান শান্ত, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শামীম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, সাবেক সদস্য মনোয়ার চৌধুরী বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ ও জাহিদুল হক মুক্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামানিক, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আফরিন জাহান সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত