1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সিডনিতে রুট-ব্রুকের প্রতিরোধের পর প্রতিকূল আবহাওয়ার দাপট - আমার সকাল ২৪ |
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৪৭|
ব্রেকিং নিউজ:
নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান, ৩ জনকে জরিমানা নান্দাইলে বিলীনপ্রায় তামাক ব্যবসা আঁকড়ে জীবিকার সংগ্রামে আবুল কাসেম মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ জনবান্ধব পুলিশিংয়ে পেশাদারিত্বের আহ্বান: এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও বিদায় অনুষ্ঠান রায়পুরে মেঘনায় ইলিশ নেই, হতাশ জেলে পরিবার ত্বকে গোলাপ জল ব্যবহারের নিয়ম ও উপকারিতা বান্দরবানে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি কর্মকর্তা নিহত গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ বন্ধুর বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ বিয়ে করলেন কার্টুনিস্ট ও অভিনয়শিল্পী মোরশেদ মিশু চাঁদপুরে আগুনে ৯ বসতঘর ও ৯ রান্নাঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ১১ পরিবার নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ বেলকুচিতে ৫০০ অসহায় পরিবারের মাঝে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ নোয়াখালী বেগমগঞ্জে দাঁতের ল্যাবে অভিযান, ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা নোয়াখালীতে বিসিডিএস নেতৃবৃন্দের সাথে ঔষধ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আন্দামান ট্রলার ডুবি মামলার আসামিসহ মানবপাচার, মাদক ও অস্ত্র মামলার ১১ মামলার অভিযুক্ত আটক আমেরিকায় নোয়াখালীর সুনাম ছড়িয়ে যাচ্ছেন কৃতি সন্তান এটিএম হায়দার খান গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় পাথরের ট্রাক থেকে ১১২২ পিস এ্যাম্পুলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জাতীয় প্রেসক্লাবে এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আজ কসবায় ৪২ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ ১ মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছায় যুব জামায়াত নেতাকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং সুনামগঞ্জে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৯ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির সহ-সভাপতি জব্বার বহিষ্কার শাল্লায় নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, ৫ ঘণ্টার উদ্ধার অভিযানেও মেলেনি সন্ধান দুর্নীতির অভিযোগের মধ্যেই নীলফামারী থেকে সিলেটে বদলি যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন ঝিকরগাছায় জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিখোঁজ আজিজ শেখের সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক দুড়াকুটি উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থী-শিক্ষকদের চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৭ কোটি টাকার হেরোইনসহ আটক ১

সিডনিতে রুট-ব্রুকের প্রতিরোধের পর প্রতিকূল আবহাওয়ার দাপট

নিউজ ডেস্ক , আমার সকাল ২৪
  • আপলোডের সময় : রবিবার, জানুয়ারি ৪, ২০২৬,
সিডনিতে রুট-ব্রুকের প্রতিরোধের পর প্রতিকূল আবহাওয়ার দাপট
সিডনিতে রুট-ব্রুকের প্রতিরোধের পর প্রতিকূল আবহাওয়ার দাপট

সিডনিতে রুট-ব্রুকের প্রতিরোধের পর প্রতিকূল আবহাওয়ার দাপট

নিউজ ডেস্ক , আমার সকাল ২৪।

৫৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর জো রুট ও হ্যারি ব্রুকের জুটিতে ইংল্যান্ড দারুণ প্রতিরোধই দেখিয়েছে। সফরকারী দল সারাদিনে আর উইকেট হারায়নি, অবশ্য সারাদিন খেলাও যে হয়নি। রুট-ব্রুক যতটা খেলেছেন, ঠিক ততটাই খেলা দেখিয়েছে বিরূপ আবহাওয়া। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে সিডনি টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৪৫ ওভার।ভালো অবস্থানে থেকে ইংল্যান্ড প্রথম দিন শেষ করেছে ২১১ রান নিয়ে। ২৭ রানে বেন ডাকেটকে মিচেল স্টার্ক, ১৬ রানে জ্যাক ক্রলিকে মাইকেল নেসার ও ১০ রানে জ্যাকব বেথেলকে স্কট বোল্যান্ড সাজঘরে ফেরানোর পর ১৫৪ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েন রুট-ব্রুক। দুজনই ছুটছেন সেঞ্চুরির দিকে।


৩ উইকেট হারালেও ইংল্যান্ড রানের গতি কমায়নি। এরমধ্যে এক ওভারে ১৩-ও তুলে তারা। দুদল লাঞ্চে যায় ২৪ ওভার শেষে। দ্বিতীয় সেশনে খেলা হয় ২১ ওভার। এরপর বৃষ্টির কারণে আর কোনো বল গড়ায়নি। ৬৫ বলে ফিফটি পূর্ণ করা জো রুট ৭২ রান নিয়ে অপরাজিত। ১০৩ বলে তিনি খেলেছেন ৮টি চারের মার। ৬৩ বলে ফিফটি করা ব্রুক অপরাজিত ৭৮ রানে, ৯২ বলে ৬টি চার ও একটি ছয় মেরেছেন তিনি।
এই ম্যাচ মাঠে গড়িয়েছে বাংলাদেশ সময় সাড়ে ৫টায়। আজ ৪৫ ওভার খেলা কম হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে আগামীকাল খেলা শুরু হবে ৩০ মিনিট আগে। সেঞ্চুরির প্রত্যায় নিয়েই ভোর ৫টায় ব্যাট করতে নামবেন রুট ও ব্রুক।


এই ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। এমন নজির ১৮৮৮ সালের পর এই প্রথম। অবশ্য এই সিরিজজুড়েই অস্ট্রেলিয়া স্পিনারদের ওপর কম নির্ভর করছে। চলতি অ্যাশেজে বিশেষজ্ঞ স্পিনার ছাড়া অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট এটি। পার্থে প্রথম টেস্টে নাথান লায়ন থাকলেও স্রেফ দুই ওভার বোলিং করতে পেরেছিলেন। ব্রিজবেনে দিন-রাতের টেস্টে তাকে একাদশের বাইরে রাখা হয়। অ্যাডিলেইড টেস্টে ফিরে দারুণ বোলিং করে দলের জয়ে অবদান রাখেন এই অফ স্পিনার। সেই টেস্টেই চোটে পড়ে ছিটকে যান মাঠের বাইরে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper