সিংচাপইড় ইউনিয়ন নির্বাচন সামনে রেখে মামদপুরে মতবিনিময়, সিরাজগঞ্জ বাজারে গণসংযোগ সায়েম আহমদের
- আপলোডের সময় : Sunday, October 4, 2026,

সিংচাপইড় ইউনিয়ন নির্বাচন সামনে রেখে মামদপুরে মতবিনিময়, সিরাজগঞ্জ বাজারে গণসংযোগ সায়েম আহমদের
ছাতক উপজেলা প্রতিনিধি | তাইদুর রহমান
আসন্ন সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছাতকের মামদপুর গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও সিরাজগঞ্জ বাজারে গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমদ।
শুক্রবার বাদ জুমা মামদপুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা সায়েম আহমদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং এলাকার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।
পরে বিকেলে সিরাজগঞ্জ বাজারে ব্যবসায়ী, দোকানদার, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন সায়েম আহমদ। এ সময় তিনি স্থানীয়দের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
গণসংযোগকালে সায়েম আহমদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।’
উল্লেখ্য, এর আগেও অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন সায়েম আহমদ। এবারও তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং দলীয় সমর্থন প্রত্যাশা করছেন বলে জানান।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।