1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সিঁড়ি না থাকায় বিমান থেকে লাফিয়ে নামলেন যাত্রীরা - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ২:২১|
ব্রেকিং নিউজ:
পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক

সিঁড়ি না থাকায় বিমান থেকে লাফিয়ে নামলেন যাত্রীরা

নিউজ ডেস্ক। আমার সকাল ২৪
  • আপলোডের সময় : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫,
সিঁড়ি না থাকায় বিমান থেকে লাফিয়ে নামলেন যাত্রীরা

সিঁড়ি না থাকায় বিমান থেকে লাফিয়ে নামলেন যাত্রীরা

নিউজ ডেস্ক। আমার সকাল ২৪

অবতরণের পর বিমান থেকে নামার জন্য সিঁড়ি না থাকায় বাধ্য হয়ে লাফিয়ে নিচে নামতে দেখা গেছে যাত্রীদের। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিন্ডু বিমানবন্দরে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমানের কেবিন দরজা খুলে যাত্রীরা একে একে লাফিয়ে টারম্যাকে নামছেন। দীর্ঘ সময় ধরে বিমানের ভেতরে অপেক্ষা করার পর একপর্যায়ে অতিষ্ঠ হয়ে যাত্রীরা এভাবে নামতে শুরু করেন। এ সময় বিমানকর্মীদের সহায়তা করতেও দেখা যায়।

জানা গেছে, রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার কঙ্গো’-এর একটি ফ্লাইট কিনশাসা থেকে কিন্ডুতে অবতরণ করে। তবে অবতরণের পর যাত্রীদের নামানোর জন্য প্রয়োজনীয় বিমান সিঁড়ি পাওয়া যায়নি। ফলে বিমানটি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল। কেবিনের ভেতরে তীব্র গরম ও দীর্ঘ অপেক্ষার কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত গ্রাউন্ড স্টাফরা বিমানের সামনের এল-১ দরজা খুলে দেন। এরপর যাত্রীরা নিজেরাই লাগেজ নিচে নামিয়ে বিপজ্জনকভাবে লাফিয়ে নামতে শুরু করেন। বোয়িং ৭৩৭-৮০০ বিমানের দরজার উচ্চতা মাটি থেকে আনুমানিক ৩ থেকে ৪ মিটার হওয়ায় এভাবে নামা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিমানবন্দরের অব্যবস্থাপনা ও যাত্রী নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই এমন ঘটনার জন্য কর্তৃপক্ষের গাফিলতাকে দায়ী করেছেন।

উল্লেখ্য, এয়ার কঙ্গো কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের একটি প্রধান রাষ্ট্রীয় প্রকল্প, যা ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে চালু হয়। তবে যাত্রা শুরুর অল্প সময়ের মধ্যেই এমন ঘটনায় সংস্থাটির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper