1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
*সাহিত্যের আলোয় ঝলমল করছে 'ইউএসএ-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম'* - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:০০|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার নন্দীগ্রামে মাদকসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন

*সাহিত্যের আলোয় ঝলমল করছে ‘ইউএসএ-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম’*

শাহ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শনিবার, জুন ১৫, ২০২৪,
*সাহিত্যের আলোয় ঝলমল করছে 'ইউএসএ-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম'*
*সাহিত্যের আলোয় ঝলমল করছে 'ইউএসএ-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম'*

*সাহিত্যের আলোয় ঝলমল করছে ‘ইউএসএ-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম’*

 

শাহ ফুজায়েল আহমদ (সুনামগঞ্জ জেলা প্রতিনিধি) :
বাংলা ভাষা ও সাহিত্যের অপার সম্ভাবনার স্বপ্ন নিয়ে সুদূর আমেরিকার মিশিগান থেকে যাত্রা শুরু করে ‘ ইউ এস এ – বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম ‘ নামের সাহিত্য সংগঠনটি। যার হাত ধরে এই সংগঠনটি যাত্রা করে, তিনি হলেন বাংলাদেশের এক বিস্ময় বালক, বৃহত্তর সিলেটের সন্তান জনাব শাহ্ মোঃ সফিনূর । যিনি জীবন-জীবীকার সংগ্রামে সুদূর আমেরিকায় থাকলেও আপন মাটি-মানুষের ভালোবাসা আর সাহিত্যের টানে গড়ে তুলেছেন এই সাহিত্য সংগঠন। কারণ তিনি উপলব্ধি করতে পেরেছেন, সাহিত্যের মাধ্যমে যতটা দেশ এবং জাতি প্রেমের বোধ স্থায়িত্ব লাভ করে, অন্য কোনো মাধ্যমে তা অর্জিত হতে পারেনা।

সময়ের সাথে সাথে আলো ছড়াতে থাকে ‘ ইউ এস এ – বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম। ‘ অতি অল্প সময়ের মধ্যে লেখক-কবিদের ভালোবাসায় সিক্ত হয় সংগঠনটি। বর্তমান সময়ের লেখক-কবিদের প্রাণের প্রিয় সাহিত্য সংগঠনের স্থান দখল করে নিয়েছে একজন শাহ্ মোঃ সফিনূর প্রতিষ্ঠিত ‘ ইউ এস এ- বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম।’
এপর্যন্ত দু’দুটি সফল সাহিত্য সম্মেলন আয়োজন করে তাঁর সক্ষমতার সাড়া জাগিয়েছে সাহিত্য সমাজে।

সদ্য সমাপ্ত ‘ ইউ এস এ- বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম’ সাহিত্য সম্মেলন এবং পদক প্রদান অনুষ্ঠান-২০২৪, অনুষ্ঠিত হয়েছিল ২৬ ও ২৭ এপ্রিল,২০২৪। অনুষ্ঠানের ভেন্যু ছিল ঐতিহ্যবাহী সিলেট মহানগরীর ‘মুসলিম সাহিত্য পরিষদ’– এর হলরুম। অনুষ্ঠানে মনোনীত লেখক-কবিদের মাঝে সম্মাননা স্মারক হিসাবে পদক, ক্রেস্ট, সার্টিফিকেট এবং সকল লেখক, কবি, সাহিত্যিকদেরকে ‘সাহিত্য উপহার’ হিসাবে কবি- ব্যাগ প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে লেখক-কবি-সাহিত্যিকদের সম্মানে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেন সিলেট সিটি কর্পোরেশনের সনামধন্য মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী।
ইউ এস এ- বাংলা’ আন্তর্জাতিক সাহিত্য ফোরামের পক্ষথেকে মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে জানাই প্রাণঢালা অভিনন্দন।

@ হে সিলেটের নগর পিতা —-
সিলেট একটি প্রাচীন ঐতিহ্যবাহী নগরী। এই মহানগরের পরতে পরতে মিশে আছে বঙ্গের প্রাচীন ইতিহাস। এখানেই পরাজিত হয়েছে অত্যাচারী রাজা গৌরগোবিন্দ, এখানেই আঁকিকা দেয়ার অপরাধে মুসলিম প্রজা বুরহানুদ্দীনের শিশুপুত্র হয়েছে দ্বিখণ্ডিত। এই শ্রীহট্টে প্রকাশ্যে নরবলি হতো দেবতা- তুষ্টি কল্পে। প্রভাবশালী রাজা গৌরগোবিন্দের সীমালঙ্ঘন, প্রজা অত্যাচারের সমুচিত শিক্ষা দিতে হজরত শাহজালাল ইয়েমেনী (রঃ) ৩৬০ জন সহযোদ্ধা নিয়ে জায়নামাজকে কিস্তি বানিয়ে উত্তল সুরমা নদী পার হয়েছিলেন। এই সেই সিলেট, আজো যার স্মৃতি বহন করে।
ঐতিহ্যের ধারাবাহিতায় প্রাচীন শ্রীহট্টে বর্তমান সিলেট নগরীতে ই গড়ে উঠেছিল ব্রিটিশ-ভারতের ‘বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ’। সেই ‘ মুসলিম সাহিত্য পরিষদ’– এর অডিটোরিয়ামে সাহিত্যের ই অনুষ্ঠানে আগত লেখক-কবি- সাহিত্যিকদের সম্মানে আতিথেয়তা করে ইতিহাসের সারথি হলেন। আপনাকে অভিনন্দিত করতে পেরে আমরা ধন্য হলাম।

হে ইতিহাসের প্রবাদ-পুরুষ —-
আপনার বর্ণাঢ্য জীবন, আপনার সাহিত্যপ্রিয়তা আমাদের মুগ্ধ করেছে। আমরা আরো ভিষণ মুগ্ধ হয়েছি আপনার আতিথেয়তায়। আলোকিত হয়েছে সিলেট সহ সমগ্র বঙ্গদেশ। আপনাকে অনুসরণ করে যদি সমাজের ভিত্তশালী, দায়ীত্ববান জনপ্রতিনিধি এবং অপরাপর সমাজপতি ব্যক্তি-সাধারণ মাটি-মানুষ-মাতৃভাষার আপনজন লেখক-কবি-সাহিত্যিকদের পাশে দাড়ায়, সাহিত্যের অগ্রযাত্রা তরান্বিত করে, তবে তা জাতীয় জীবনে এক মহা মাইলফলক হতে পারে।

@পরিশেষে বলবো —
একজন সফল নগরপিতা হিসাবে সাহিত্যের প্রতি অণুরক্ততা দেখিয়ে আপনি যে আতিথেয়তার নজির স্থাপন করলেন, তা সত্যি বিরল। সিলেট নগরবাসীর পক্ষথেকে আপনার এই আতিথেয়তা সাহিত্য সমাজে বহুদিন আলোচিত হতে থাকবে।
ইউ এস এ- বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম’ -এর পক্ষথেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আপনার অমিত সাফল্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

ইউ এস এ-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম’ পরিবার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper