1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সালথায় ৮ বিঘা জমিতে বাণিজ্যিক আনারস চাষ, কৃষক মিলনের চোখে ৮০ লাখ টাকার স্বপ্ন - আমার সকাল ২৪ |
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৮:৩৫|
ব্রেকিং নিউজ:
শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে দিকনির্দেশনা ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ ‘সাংবাদিক’ পরিচয়ধারী সামাদ খান আটক, এলাকায় চাঞ্চল্য কর্তৃপক্ষের অবহেলায় রায়পুরে অননুমোদিত ক্লিনিক চালুর অভিযোগ, ভূয়া ডাক্তার সিনথিয়ার বিরুদ্ধে চিকিৎসা প্রদানের অভিযোগ মতলব দক্ষিণে মাদকসহ বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেফতার হাজিরা খাতায় অনুপস্থিত গেটম্যান সাময়িক বরখাস্ত, নান্দাইল রেলগেটে নতুন নিয়োগের উদ্যোগ বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ শাবিপ্রবিতে অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন তেঘরিয়া কাটাখালী খালের খননকাজ পরিদর্শন করলেন ইউএনও রামপালে বিশ্ব পরিবেশ দিবস পালিত, ১ হাজার পরিবার পাবে ফলদ বৃক্ষের চারা খেলাধুলার নিবেদিত প্রাণ উস্তাদ এম এ মাসুদ রানা: হাজারো শিক্ষার্থীর প্রেরণার বাতিঘর মানুষ মানুষের জন্য: বাউফলের তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দেশ-বিদেশের সহায়তায় জমা প্রায় ১২ লাখ টাকা রাণীশংকৈল লিপা ইটভাটা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নালিতাবাড়ীতে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি” — টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর ঘটনা পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনকে এক বছরের কারাদণ্ড ঝিকরগাছায় জামগাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু সিলেট সদর পশ্চিম উপজেলায় আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাওলানা আব্দুল মোছাব্বির রহ. এর ঈসালে সাওয়াব উপলক্ষে তালামীযে ইসলামিয়ার দোয়া মাহফিল উখিয়া ও টেকনাফ সীমান্তে ৫ লাখ ১২ হাজার পিস ইয়াবা জব্দ রোগীর ছদ্মবেশে ইয়াবা পাচার: ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ নারী বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক মালয়েশিয়া পাচারকালে কোস্ট গার্ডের অভিযান: রোহিঙ্গাসহ ৫০ জন উদ্ধার, ৯ পাচারকারী আটক মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফয়লা বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা ৬ দফা দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালীতে বাপার র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি ডিবি সেজে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু মতলবে বাংলাদেশ টেলিভিশনের বহিরঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, আরও ২৫ নেতাকর্মী গ্রেফতার গোয়াইনঘাটে প্রতিবেশীর কিল-ঘুষিতে ব্যক্তি নিহত, ঘাতক আটক বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল বাবলু গাজী, ধীরে ধীরে সুস্থতার পথে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি জামিল পাভেলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভর্তি চলছে — দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, সাপ্তাহিক শাখা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে মাদক ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেফতার পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালতি চুরির অভিযোগে পশ্চিমবঙ্গে তৃণমূলের দুই নেতা গ্রেফতার হজ শেষে দেশে ফিরবেন মধ্য জাফলং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান

সালথায় ৮ বিঘা জমিতে বাণিজ্যিক আনারস চাষ, কৃষক মিলনের চোখে ৮০ লাখ টাকার স্বপ্ন

মো: শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : মঙ্গলবার, জুন ২, ২০২৬,
সালথায় ৮ বিঘা জমিতে বাণিজ্যিক আনারস চাষ, কৃষক মিলনের চোখে ৮০ লাখ টাকার স্বপ্ন
সালথায় ৮ বিঘা জমিতে বাণিজ্যিক আনারস চাষ, কৃষক মিলনের চোখে ৮০ লাখ টাকার স্বপ্ন

সালথায় ৮ বিঘা জমিতে বাণিজ্যিক আনারস চাষ, কৃষক মিলনের চোখে ৮০ লাখ টাকার স্বপ্ন

মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

ফরিদপুরের সালথা উপজেলায় প্রথমবারের মতো বৃহৎ পরিসরে বাণিজ্যিকভাবে আনারস চাষ করে আলোচনায় এসেছেন কৃষি উদ্যোক্তা মিলন ফকির। উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামে ৮ বিঘা জমিতে প্রায় ৮০ হাজার আনারসের চারা রোপণ করে তিনি গড়ে তুলেছেন বিশাল একটি আনারস বাগান। সফল ফলনের মাধ্যমে প্রায় ৮০ লাখ টাকা আয় করার স্বপ্ন দেখছেন তিনি।

স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, সালথায় এই প্রথম এত বড় পরিসরে আনারসের বাণিজ্যিক চাষ হচ্ছে। এটি স্থানীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সবজি চাষের সঙ্গে যুক্ত মিলন ফকির গত বছর শখের বসে নিজের বাড়ির ছাদে কয়েকটি আনারস গাছ লাগান। সেখানে আশাতীত সফলতা পাওয়ার পর তিনি বাণিজ্যিকভাবে আনারস চাষের উদ্যোগ নেন। পরে টাঙ্গাইলের মধুপুর থেকে ক্যালেন্ডার ও জলডুগু জাতের প্রায় ৮০ হাজার চারা সংগ্রহ করে ৮ বিঘা জমিতে রোপণ করেন।

কৃষি উদ্যোক্তা মিলন ফকির বলেন, “ছাদে আনারস চাষে ভালো ফল পাওয়ার পর আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। তখনই বড় পরিসরে আনারস চাষের পরিকল্পনা করি। বর্তমানে ৮ বিঘা জমিতে আনারসের বাগান করেছি। চারা সংগ্রহ, জমি প্রস্তুত ও পরিচর্যাসহ এ পর্যন্ত প্রায় ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে। আগামী বছর ফল সংগ্রহ শুরু হবে। ফলন ভালো হলে প্রায় ৮০ লাখ টাকার আনারস বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “আনারস বিক্রির পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রির পরিকল্পনাও রয়েছে। আমার উদ্যোগ সফল হলে এলাকার অন্যান্য কৃষকরাও আনারস চাষে আগ্রহী হবেন।”

সোমবার (১ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে সারিবদ্ধভাবে আনারসের চারা লাগানো হয়েছে। পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলা বাগানটি ইতোমধ্যে স্থানীয় কৃষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষকরা বাগান দেখতে আসছেন এবং আনারস চাষের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

স্থানীয় কৃষক রফিক মোল্যা বলেন, “আমাদের এলাকায় আগে কখনো আনারসের বাণিজ্যিক চাষ দেখিনি। মিলন ভাইয়ের বাগান দেখে খুব ভালো লাগছে। তিনি সফল হলে আমরাও ভবিষ্যতে আনারস চাষের কথা ভাববো।”

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, “সালথায় প্রথমবারের মতো ৮ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আনারস চাষ করা হয়েছে। এটি এ অঞ্চলে ফল চাষের নতুন সম্ভাবনার সূচনা করেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। আমরা আশা করছি, এই উদ্যোগ সফল হলে আরও অনেক কৃষক লাভজনক ফল চাষে এগিয়ে আসবেন।”

স্থানীয়দের মতে, প্রচলিত ধান ও সবজি চাষের বাইরে গিয়ে মিলন ফকিরের এই ব্যতিক্রমী উদ্যোগ সফল হলে ফরিদপুর অঞ্চলে আনারস চাষের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে কৃষকদের জন্য তৈরি হবে আয়ের নতুন ক্ষেত্র এবং কৃষিতে যুক্ত হবে নতুন বৈচিত্র্য।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper