1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সালথায় কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুর, এলাকায় উত্তেজনা - আমার সকাল ২৪ |
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:০০|
ব্রেকিং নিউজ:
রাতে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে চায় সরকার ৪১-এ মা হচ্ছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমদ সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে জেলেদের মাঝে ছাগল, খাদ্য ও ঔষধ বিতরণ মঠবাড়িয়ায় খাবার পানির পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠলো চাষের মাছ নাসার বিজ্ঞানী গোদাগাড়ীর কৃতী সন্তান ড. রেজাউল হক আর নেই গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক সালথায় ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ, অনিশ্চিত হয়ে পড়েছে বাকি পরীক্ষা নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আটক মাদারীপুরে হামে আক্রান্ত ছাড়িয়েছে ৩৬৫, হাসপাতালে ভর্তি ৩২ শিশু মাদারীপুরে মাদক মামলায় নারীসহ ৩ জনকে কারাদণ্ড শাহ আলী মাজারের ঘটনার পর মুফতি হাফিজ আহমদ নিজামী শাফির স্ট্যাটাসে আলোচনা মাদারগঞ্জে গভীর রাতে হামলা: মেয়ের কান কেটে দুল ছিনতাই, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ নোয়াখালীতে ডেঙ্গু, নিউমোনিয়া ও জলাতঙ্ক রোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সাথে কমলনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সৌজন্য সাক্ষাৎ মাদারগঞ্জে র‍্যাবের অভিযান: ৪৬ বস্তা ভিজিডির চাল উদ্ধার, সিন্ডিকেট সদস্যরা পলাতক মাদারগঞ্জে ধানক্ষেতে বজ্রপাতে ছাত্রশক্তি নেতার মর্মান্তিক মৃত্যু আলীকদমে হামের উপসর্গ ও ডায়রিয়ায় নববধূর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে বালাকোট সম্মেলন অনুষ্ঠিত রায়পুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিবেশীর পানির লাইন বন্ধের অভিযোগ, সংবাদ সম্মেলন অপরাধীদের ধরতে বিভিন্ন পয়েন্টে বিজিবির চেকপোস্ট বিছনাকান্দি পর্যটন এলাকায় নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল্লাহর মেহমান হয়ে মক্কায় পৌঁছালেন ৫৭ হাজারের বেশি হজযাত্রী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে নোয়াখালীতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান, ৩ জনকে জরিমানা নান্দাইলে বিলীনপ্রায় তামাক ব্যবসা আঁকড়ে জীবিকার সংগ্রামে আবুল কাসেম মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ জনবান্ধব পুলিশিংয়ে পেশাদারিত্বের আহ্বান: এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও বিদায় অনুষ্ঠান রায়পুরে মেঘনায় ইলিশ নেই, হতাশ জেলে পরিবার ত্বকে গোলাপ জল ব্যবহারের নিয়ম ও উপকারিতা বান্দরবানে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি কর্মকর্তা নিহত গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ বন্ধুর

সালথায় কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুর, এলাকায় উত্তেজনা

মোঃ মেহেদী হাসান
  • আপলোডের সময় : শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫,
সালথায় কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুর, এলাকায় উত্তেজনা
সালথায় কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুর, এলাকায় উত্তেজনা

সালথায় কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুর, এলাকায় উত্তেজনা

মোঃ মেহেদী হাসান
আমার সকাল ২৪
ক্রাইম রিপোর্টার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে।

ভুক্তভোগী কৃষকের নাম ওলিয়ার রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের মাছ ধরা নিয়ে বাহিরদিয়া গ্রামের বাদশা মোল্লার ছোট ভাই ওলিয়ার রহমানের সঙ্গে একই গ্রামের হেমায়েত মোল্লার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত ২১ ডিসেম্বর বাদশা মোল্লা ও তার স্ত্রী মোছা. মর্শিদা বেগম সালথা থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, থানায় অভিযোগ দায়েরের পরদিন পুলিশ অভিযুক্তদের বাড়িতে তদন্তে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে হেমায়েত মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ওলিয়ার রহমানের বসতবাড়িতে হামলা চালায়।

হামলায় অভিযুক্তরা হলেন—মোতাহার মোল্যার ছেলে দবির মোল্যা (৪০), মতিয়ার মোল্যার ছেলে হেফায়েত মোল্যা (৪০), সালাম মোল্যার ছেলে আব্দুল হক সাহেব (৫০) ও খালেক শেখের ছেলে জামাল শেখ (৪০)। তারা ঘরের টিন, দরজা ও জানালা ভাঙচুর করে এবং ঘরের ভেতরের আসবাবপত্র তছনছ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় পরিবারের নারী ও শিশুরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী ওলিয়ার রহমান বলেন,
“পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। থানায় অভিযোগ দেওয়ার জেরেই প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন,
“হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper