সারিয়াকান্দিতে আটকে রেখে নারীকে নির্যাতনের অভিযোগ: যুবদল নেতাকে ফাঁসাতে অপপ্রচারের দাবি

, বিশেষ প্রতিনিধি,
  • আপলোডের সময় : Thursday, September 10, 2026,
সারিয়াকান্দিতে নারীকে আটকে নির্যাতনের অভিযোগ, যুবদল নেতাকে ফাঁসাতে অপপ্রচারের দাবি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সারিয়াকান্দিতে নারীকে আটকে নির্যাতনের অভিযোগ, যুবদল নেতাকে ফাঁসাতে অপপ্রচারের দাবি

সারিয়াকান্দিতে আটকে রেখে নারীকে নির্যাতনের অভিযোগ: যুবদল নেতাকে ফাঁসাতে অপপ্রচারের দাবি

শাহিন আলম হৃদয়
বিশেষ প্রতিনিধি:
​
বগুড়ার সারিয়াকান্দিতে এক নারীকে আটকে রেখে নির্যাতনের মূল ঘটনা ধামাচাপা দিতে এবং পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবদল নেতা সোহেল রানা (রিপন)-কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। মূল দোষীদের আড়াল করতে পরিকল্পিতভাবে এই চক্রান্ত চালানো হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩-৪ দিন আগে নওগাঁ থেকে চাল দেওয়ার কথা বলে এক নারীকে সারিয়াকান্দি উপজেলার ৫ নং কাজলা ইউনিয়নের জামতল শাহজালাল বাজার এলাকায় নিয়ে আসা হয়। পরে বাজারের পাশের একটি ঘরে তাঁকে আটকে রেখে অসামাজিক কর্মকাণ্ডে বাধ্য করে স্থানীয় কিছু বখাটে। দু’দিন পর ঘরটিতে তালা ঝুলতে দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন তালা ভেঙে ওই নারীকে উদ্ধার করেন। ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথেই অভিযুক্ত বখাটেরা এলাকা থেকে পালিয়ে যায়।
​অভিযোগ উঠেছে, উদ্ধারের পর একটি অসাধু চক্র মূল অপরাধীদের বাঁচাতে জোরপূর্বক ওই নারীর মুখ দিয়ে কাজলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা (রিপন)-এর নাম বলিয়ে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে রাজনৈতিক অপপ্রচার শুরু করা হয়। তবে ভিডিও ধারণ শেষে কারা ওই নারীকে সরিয়ে দিয়েছে, তা এখনো জানা যায়নি।
​স্থানীয়দের মতে, রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বশত্রুতার সুযোগ নিয়ে রিপনকে হেয় করতে এ ঘটনা সাজানো হয়েছে। তিনি চক্রান্তের শিকার। দ্রুতই ঘটনার নেপথ্যে থাকা আসল দোষীদের পরিচয় প্রকাশ্যে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
​অভিযোগের বিষয়ে যুবদল নেতা সোহেল রানা (রিপন) জানান, “আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না, শ্বশুরবাড়িতে ছিলাম। একটি নির্দিষ্ট চক্র আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এই অপপ্রচার চালাচ্ছে। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত