সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Wednesday, October 7, 2026,
সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মো. হাসান শেখ, স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. খাদিজা (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার খাদিজা মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় সাভার-আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৭টার দিকে সাভার মডেল থানাধীন উত্তর জামসিং এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল।

ধীরে সুস্থে যেভাবে সাজাবেন ক্যাপসুল ওয়ার্ডরোব ধীরে সুস্থে যেভাবে সাজাবেন ক্যাপসুল ওয়ার্ডরোব

অভিযানে ডিবির ওসি মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় উত্তর জামসিং এলাকার মামুনের বাড়ি থেকে খাদিজাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬০ হাজার টাকা। গ্রেপ্তার খাদিজা যশোরের শার্শা থানার রাড়ী পুকুরিয়া এলাকার খলিল সরদারের মেয়ে। তিনি বর্তমানে সাভারের উত্তর জামসিং এলাকায় বসবাস করছিলেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অভিযান নিয়মিত ও কঠোরভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের উৎস ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার খাদিজার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত